ICC CWC 2023: বিশ্বকাপে ভারতের পাঁচে পাঁচ, ৫ রানের জন্য সচিনকে ছুঁতে পারলেন না বিরাট, তবুও কীসে এগিয়ে কোহলি?

ICC CWC 2023: মঞ্চ প্রস্তুত ছিল। আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন দর্শকরা। ড্রেসিংরুমের সতীর্থরাও। সকলেই অপেক্ষায় ছিলেন বিরাটের ব্যাটেই নিউজিল্যান্ড ম্যাচেও উইনিং শটটি আসবে।

ভারত চলতি বিশ্বকাপে পাঁচে পাঁচ করবে। সেই সঙ্গে বিরাট কোহলি ছুঁয়ে ফেলবেন সচিন তেন্ডুলকরের ৪৯টি ওডিআই শতরানের বিশ্বরেকর্ড। ভারতের পাঁচে পাঁচ হলো। কিন্তু বিরাট তার আগেই ফিরলেন শতরান থেকে পাঁচ রান দূরে।

ICC CWC 2023: বিশ্বকাপে ভারতের পাঁচে পাঁচ

বিরাটের সঙ্গে ভুল বোঝাবুঝিতে সূর্যকুমার যাদব রান আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ৩৩.৫ ওভারে ১৯১ রান। টার্গেট ছিল ২৭৪ রানের। ফলে কিছুটা হলেও টেনশন গ্রাস করছিল। তবে দর্শকদের মধ্যে থেকে মাঝেমধ্যেই বিরাটের নামে জয়ধ্বনি শোনা যাচ্ছিল। বল কম থাকলেও আজও পরিস্থিতি তৈরি হয়েছিল বিরাটের শতরানে ভারতের জেতার।

৪৮তম ওভারে চতুর্থ বলটিতে ছক্কা হলে ভারত জিতে যায়। চার হলে ভারত ছুঁয়ে ফেলে নিউজিল্যান্ডের রান। বাংলাদেশের বিরুদ্ধে ছয় মেরেই বিরাট দলকে জিতিয়ে নিজের শতরান পূর্ণ করেছিলেন। আজও তেমনই প্ল্যান ছিল। কিন্তু এদিন সেই লক্ষ্য পূরণ হলো না। টাইমিং ভালো হলো এই শটটিও বাউন্ডারি পার করতে পারতো। কিন্তু বিরাটের ক্যাচ ধরলেন গ্লেন ফিলিপস।

ICC CWC 2023: বিশ্বকাপে ভারতের পাঁচে পাঁচ

ম্যাট হেনরির বলে কোহলি আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ৪৭.৪ ওভারে ৬ উইকেটে ২৬৯ রান। জয় স্রেফ সময়ের অপেক্ষা। বিরাট প্যাভিলিয়নের দিকে ফেরার সময় দর্শকরা উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানালেন। ভারত চলতি বিশ্বকাপে পঞ্চম জয় ছিনিয়ে নিল। কিন্তু তা আরও মধুর হতো বিরাট এদিন সচিনের বিশ্বরেকর্ডটি ছুঁয়ে ফেললে।

সচিন তেন্ডুলকর ২০১২ সালে মীরপুরে এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ১৪৭ বলে ১১৪ রান করেছিলেন। সেটি ছিল তাঁর ওডিআই কেরিয়ারের ৪৬২তম ম্যাচ ও ৪৫১তম ইনিংস। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে সচিন ৪৯তম শতরানটি হাঁকিয়েছিলেন ২০১২ সালের ১৬ মার্চ। আজ কোহলি ৪৯তম ওডিআই শতরান পেলে তা হতো ২৮৬তম ম্যাচ ও ২৭৪তম ইনিংসে।

বিরাট যে ফর্মে রয়েছেন তাতে সচিনের বিশ্বরেকর্ড ভেঙে যেতে পারে যে কোনও সময়। চলতি বিশ্বকাপে আজকের ম্যাচের আগে পর্যন্ত সর্বাধিক রান সংগ্রহকারী ছিলেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান (৪ ম্যাচে ২৯৪)। তাঁকে এদিনই প্রথমে টপকে যান রোহিত শর্মা (৫ ম্যাচে ৩১১)। এরপর রোহিতকেও ছাপিয়ে যান বিরাট। ১টি শতরান ও তিনটি অর্ধশতরানের দৌলতে কোহলির রান ৫ ম্যাচে ৩৪০। সর্বাধিক অপরাজিত ১০৩। গড় ১৭০, স্ট্রাইক রেট ৮৯.২৩।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+