ICC CWC 2023: শাহরুখ-অনিল থেকে অনুষ্কার ছবির গানে চুটিয়ে নাচ! কোহলির শতরানের পর ডান্স মুভে মাতোয়ারা ইডেন

ICC CWC 2023: ফিল্ডিং করার সময় ক্রিকেটপ্রেমীরা নজর রাখেন বিরাট কোহলির দিকে। তাক করে রাখেন মোবাইলের ক্যামেরা। বিশেষ করে ডিজে কোনও গান বাজালেই। ব্যতিক্রম হলো না ইডেনেও।

ক্রিকেটের নন্দনকানন গতকালই সাক্ষী থেকেছে বিরাট কোহলির জন্মদিনে তাঁর দায়িত্বশীল শতরানের। যে সেঞ্চুরিতে ছুঁয়ে ফেলেছেন সচিন তেন্ডুলকরের ৪৯তম ওডিআই শতরানের বিশ্বরেকর্ড। আর তারপর ফিল্ডিং করার সময় বিরাটের নাচে মাতোয়ারা ইডেন।

ICC CWC 2023: শাহরুখ-অনিল থেকে অনুষ্কার ছবির গানে চুটিয়ে নাচ!

দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৬ উইকেটে ৬৪। ইডেনে বেজে উঠল অনিল কাপুরের বিখ্যাত 'রাম লখন' ছবির জনপ্রিয় গান এ জি ও জি লো জি শুনোজি...। বিরাটের জন্ম ১৯৮৮ সালে। ফলে এই ছবিটি যখন মুক্তি পেয়েছিল তখন কোহলির বয়স সবে ১। যদিও গতকাল ইডেনে সেই গান বাজতেই কোমর দোলালেন কিং কোহলি।

শুধু এই গানেই নয়। ২০১০ সালে ব্যান্ড বাজা বারাত ছবির গানও বাজিয়েছিলেন ইডেনের ডিজে। এই ছবিটিতে রণবীর সিংয়ের বিপরীতে ছিলেন অনুষ্কা শর্মা। গতকাল ইডেনে ছিলেন না বিরাট-ঘরণী। তবে সেই ছবির গান বাজার সঙ্গে সঙ্গেই ফের দেখা গেল বিরাটের ডান্স মুভ। শাহরুখ খানের জওয়ান ছবির চলেয়া গানটির সঙ্গেই নাচলেন বিরাট।

ইডেনে দক্ষিণ আফ্রিকা যদি পুরো ৫০ ওভার খেলতো তাহলে হয়তো বিরাটের আরও বেশি নাচ দেখা যেত। কিন্তু যেটুকু দেখা গেল তা-ই বা কম কীসের। বোঝাই গেল, জন্মদিনে নিজের পারফরম্যান্স, ভারতীয় দলের সাফল্য কতটা ফুরফুরে রেখেছে কিং কোহলিকে। আইডল সচিনের কীর্তি স্পর্শ করার দিনে দারুণ মুডে পাওয়া গেল বিরাটকে।

সচিন তেন্ডুলকর কয়েক বছর আগে এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, তাঁর ওডিআই শতরানের রেকর্ড যদি কেউ ভাঙতে পারেন তিনি হয় বিরাট কোহলি, নয়তো রোহিত শর্মা। শেষ অবধি সচিনের ভবিষ্যদ্বাণী বিরাটই সত্যি প্রমাণ করে দেখালেন। সচিন ওডিআই শতরান পেয়েছেন ৯.২২ ইনিংস পর, কোহলির ক্ষেত্রে সেই সংখ্যা ৫.৬৫।

ওডিআইয়ে সচিন সর্বাধিক ১৪৫ বার ৫০-এর উপর রান করেছেন। কোহলির ক্ষেত্রে সেই সংখ্যা আপাতত ১১৯। পেরিয়ে গেলেন কুমার সঙ্গকারা (১১৮)-র কীর্তি। মুম্বইয়ে যখন শুভমান গিলকে দেখে দর্শকরা সারা ভাবী, সারা ভাবী বলে চিৎকার করছিলেন তাঁদের ইশারা করে বিরাট বারণ করেন। বলতে থাকেন শুভমান গিলের নাম ধরে ডাকতে। এরপর ইডেনে বিরাটের নাচ নিশ্চিতভাবেই উপরি পাওনা ভক্তদের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+