ICC World Cup 2023: দিল্লির দূষণে শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ কি হবে? বিশ্বকাপের ব্যর্থতায় বোর্ড সচিবের পদত্যাগ!

ICC World Cup 2023: বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলেরই ছুটি হয়ে গিয়েছে বিশ্বকাপ থেকে। সোমবার নিয়মরক্ষার ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এশিয়ার এই দুই দেশের দ্বৈরথ।

কিন্তু বিশ্বকাপের এই ম্যাচটি আদৌ সফলভাবে আয়োজন করা যাবে কিনা তা নিয়েই দেখা দিল সংশয়। কারণ, রাজধানীর দূষণ। দূষণের মাত্রা এতটাই খারাপ জায়গায় পৌঁছেছে যে গতকাল বাংলাদেশের পর আজ শ্রীলঙ্কা অনুশীলন বাতিল করে দিল।

ICC World Cup 2023: দিল্লির দূষণে শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ কি হবে?

আজ দুপুরের দিকে অনুশীলন করার কথা ছিল শ্রীলঙ্কা। তিনি কিন্তু দলের সঙ্গে থাকা চিকিৎসকদের পরামর্শেই অনুশীলন বাতিল করা হয়। এয়ার কোয়ালিটি ইনডেক্স ৪০০ ছাড়িয়ে গিয়েছে। তাতেই বোঝা যাচ্ছে দূষণের মান কতটা বেশি। ধোঁয়াশার চাদরে ঢেকেছে রাজধানী। বহু মানুষ মাস্ক পরে রাস্তায় হাঁটছেন।

বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলির স্বার্থে দূষণ পরিস্থিতি মোকাবিলায় কী করণীয় সে ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে বিসিসিআই ও আইসিসি। আবহাওয়ার কারণে যেমন ম্যাচ চালানো বা বন্ধ করা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, দিল্লির পরিবেশ দূষণের ক্ষেত্রে তেমনটাই করা হবে বলে জানা যাচ্ছে। দেখা হবে, আদৌ এই পরিবেশে খেলা যাবে কিনা।

ভারত সরকারের যে সংস্থা দূষণ পরিমাপ করে এয়ার কোয়ালিটি ট্র্যাকিং ওয়ার্নিং সিস্টেমের মাধ্যমে তাদের পূর্বানুমান অনুযায়ী, আজ থেকে মঙ্গলবার অবধি দূষণের মাত্রা ভয়াবহ অবস্থায় থাকবে। বাংলাদেশ দলের ডিরেক্টর খালেদ মাহমুদ গতকালই জানান যে, পরিস্থিতি পর্যালোচনা করে পদক্ষেপ করা হবে। অনেকের কাশি হচ্ছে। ফলে রিস্ক ফ্যাক্টর নিয়ে সতর্ক বাংলাদেশ।

দিল্লিতে দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় দু-দিন সমস্ত বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। নির্মাণকাজ, গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ২০১৭ সালে দিল্লি টেস্ট চলাকালীন দূষণের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন শ্রীলঙ্কার কয়েকজন ক্রিকেটার। মাঠের বাইরে এসে তাঁদের বমি করতে হয়েছিল। জনা পাঁচেক ফিল্ডার মাঠে নেমেছিলেন মাস্ক পরে।

রোহিত শর্মাও ভারতের কয়েকটি শহরে দূষণের বিষয় নিয়ে সরব হন। এরপর বিসিসিআই জানায়, দিল্লি ও মুম্বইয়ে বাজি ফাটানো হবে না। আজ সন্ধ্যায় বাংলাদেশ দলের অনুশীলন করার কথা। কাল বাংলাদেশের প্র্যাকটিস বেলা ২টো থেকে, শ্রীলঙ্কার প্র্যাকটিস সন্ধ্যা ৬টা থেকে।

এদিকে, ভারতের কাছে ৫৫ রানে অল আউট হওয়ার লজ্জায় এবার শ্রীলঙ্কা বোর্ডে ঝড়। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা পদত্যাগ করেছেন। বিশ্বকাপে লজ্জাজনক পারফরম্য়ান্সের জেরে দেশের ক্রীড়ামন্ত্রী শ্রীলঙ্কা ক্রিকেটের এগজিকিউটিভ কমিটিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। অন্যথা কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন।

শ্রীলঙ্কা ক্রিকেটের কাজকর্মে আইসিসির নিয়ম অনুযায়ী সরাসরি সরকার হস্তক্ষেপ করতে না পারলেও বিশ্বকাপে ব্যর্থতার পর বোর্ড পরিচালনায় আরও স্বচ্ছতা আনা-সহ বড় রকমের ঝাঁকুনি অপেক্ষা করছে বলেই মনে করা হচ্ছে না। কোচিং স্টাফদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। খারাপ দল নির্বাচনের কারণে ব্যর্থতা বলে অভিমত অনেকের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+