ICC CWC 2023: বিশ্বকাপের টিকিট বিক্রিতে সিএবির ভূমিকা নেই, পরিস্থিতি অস্বাভাবিকও নয়, বোঝালেন সৌরভ

ICC CWC 2023: ইডেন গার্ডেন্সে রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। এই ম্যাচে সিএবির আজীবন সদস্য-সহ অনেক স্তরের মেম্বার টিকিট না পেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিদিনই। আজও তার ব্যতিক্রম হলো না।

টিকিট বিক্রির স্বচ্ছতা নিয়ে এফআইআর দায়ের হওয়ায় ময়দান থানা সিএবির ব্যাখ্যা তলব করে তদন্তে সহযোগিতা করতেও বলেছে। উঠছে কালোবাজারির অভিযোগও। যদিও এই পরিস্থিতি অস্বাভাবিক নয় বলেই দাবি করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

ICC CWC 2023: বিশ্বকাপের টিকিট বিক্রিতে সিএবির ভূমিকা নেই,

বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ রয়েছেন সিএবির বিশ্বকাপ আয়োজন সংক্রান্ত কমিটিতেও। আজ ইডেনে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, বিশ্বকাপের টিকিট বুকমাইশোর মাধ্যমে বিক্রি করছে বিসিসিআই। সিএবির কোনও বক্স অফিস নেই। সিএবি টিকিট বিক্রি করছে না। অনেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু বাস্তবটা বুঝতে হবে।

সৌরভের কথায়, টিকিটের এমন চাহিদা আগেও দেখা গিয়েছে। ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচ (যদি সেমিফাইনালে দুই দলের দ্বৈরথ হয়, তবে তা ইডেনে হবে) হলে আরও চাহিদা বাড়বে। ৬৭ হাজার দর্শকাসন, ১ লক্ষ মানুষ যদি টিকিট চান, তা সম্ভব নয়। ভারত আমেদাবাদে ফাইনালে উঠলে ১ লক্ষ ২০ হাজার দর্শকাসন-বিশিষ্ট স্টেডিয়ামও ছোট দেখাবে।

সৌরভ বলেন, সিএবি এরই মধ্যে ৩ হাজার টিকিট সদস্যদের জন্য বণ্টন করেছে আগে এলে আগে পাবেন ভিত্তিতে। এই টুর্নামেন্টের জন্য নিয়ম বদলেছে বিসিসিআই। যেমন আইপিএলেও সকলে টিকিট পান না, সেখানেও আলাদা নিয়ম রয়েছে। বিসিসিআইয়ের টুর্নামেন্ট হলে সব সদস্য বরাবরের মতোই টিকিট পাবেন।

টিকিটের এমন হাহাকারে কোনও অস্বাভাবিক পরিস্থিতি দেখছেন না। তিনি বলেন, তিন-চার হাজার ডলারের ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিট ১৭ লক্ষ টাকায় বিক্রি হতে দেখেছি। কেউ টিকিট কেটে বাইরে গিয়ে কী করছে তা দেখার ভার সিএবি বা বিসিসিআইয়ের নয়। সেটা দেখার দায়িত্ব পুলিশের।
সৌরভের কথাতেও স্পষ্ট বিশ্বকাপে বিসিসিআই ইভেন্টের মতো পর্যাপ্ত পরিমাণ টিকিট আসেনি সিএবির কাছে। তবুও সাধ্যমতো চেষ্টা করেছে রাজ্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সৌরভ বলেন, মহমেডান স্পোর্টিংয়ের কাছে গিয়ে কে কালোবাজারি করছে সেখানে পাহারা দেওয়ার কথা সিএবির নয়। পুলিশ যথাযথ ব্যবস্থা নিক।

ময়দান থানায় যে অভিযোগ দায়ের হয়েছে তাতে উল্লেখ রয়েছে, সিএবি, বিসিসিআই ও বুকমাইশোর লোকজন টিকিট সরিয়ে কালোবাজারিতে মদত দিচ্ছেন। যদিও সিএবির কেউ এ সবে যুক্ত নন বলে দাবি সৌরভের। সিএবির প্রতিনিধিকে থানায় তলব প্রসঙ্গে সৌরভ বলেন, যেহেতু সিএবি রাজ্যে ক্রিকেটের দেখভালের দায়িত্বে তাই তাদের কাছে তথ্য জানতে চাইতেই পারে পুলিশ।

আজই কলকাতায় পা রেখেছে দক্ষিণ আফ্রিকা। ইডেনে জমজমাট লড়াই হবে বলে ধারণা সৌরভের। ভারতের অন্য শহরের পিচগুলির মতো ইডেনেও ব্যাটিং সহায়ক উইকেট হবে, তবে পেসাররা উইকেট থেকে ফায়দা আদায় করতে পারেন বলেও মনে করছেন মহারাজ।

এদিকে, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়ও জানিয়ে দিলেন, বিশ্বকাপে টিকিট বিক্রির সঙ্গে সিএবি কোনওভাবেই যুক্ত নয়। টিকিট বিক্রি বিসিসিআই করাচ্ছে বুকমাইশো অনলাইন পোর্টালের মাধ্যমে। সদস্য বা ক্লাবগুলির টিকিটও আলাদা করে দেয়নি বিসিসিআই। বুকমাইশো থেকেই টিকিট বুক করতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+