ICC CWC 2023: বিশ্বকাপে আটে আট করলেন রোহিতরা, ভারত-পাকিস্তান সেমিফাইনালের আশায় বাংলার ক্রিকেটপ্রেমীরা

ICC CWC 2023: আটে আটে। ৫০ ওভারের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে টানা অষ্টম জয় ছিনিয়ে নিল ভারত। তবে চলতি বিশ্বকাপেই ফের ভারত-পাকিস্তান দ্বৈরথের সম্ভাবনা কিন্তু থাকছেই।

ফাইনালে ওঠার লড়াইয়ে যদি ফের ভারত-পাকিস্তান আমনে-সামনে হয়, তাহলে সেই সেমিফাইনালটি হবে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। তবে সেটা স্পষ্ট হতে আরও কিছুদিন। তা না হলে ভারতকে বিশ্বকাপে হারানোর জন্য আরও চার বছর প্রতীক্ষা করতে হবে পাকিস্তানকে।

ICC CWC 2023: বিশ্বকাপে আটে আট করলেন রোহিতরা

ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা ছিল ১৯২ রান। ৩০.৩ ওভারে তিন উইকেটের বিনিময়েই সেই রান তুলে ফেলে মেন ইন ব্লু। ৬টি করে চার ও ছয়ের সাহায্যে ৬৩ বলে সর্বাধিক ৮৬ রান করেন রোহিত শর্মা। শাহিন শাহ আফ্রিদির বলে তিনি আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ২১.৪ ওভারে ৩ উইকেটে ৫৬।

দ্বিতীয় উইকেট জুটিতে বিরাট কোহলিকে নিয়ে রোহিত ৪২ বলে ৫৬ রানের পার্টনারশিপ গড়েন। তৃতীয় উইকেট জুটিতে শ্রেয়স আইয়ারকে নিয়ে রোহিত ৭১ বলে ৭৭ রান যোগ করেন। রোহিত আউট হওয়ার পর লোকেশ রাহুল ও শ্রেয়সের অবিচ্ছেদ্য জুটিতে ওঠে ৫৩ বলে ৩৬, তাতেই লক্ষ্যপূরণ করে ফেলে ভারত।

ICC CWC 2023: বিশ্বকাপে আটে আট করলেন রোহিতরা

শ্রেয়স আইয়ার এদিন ওডিআই কেরিয়ারের ১৫তম অর্ধশতরানটি পেলেন। রোহিত এদিন একদিনের আন্তর্জাতিক কেরিয়ারের ৫৩তম হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। একইসঙ্গে ওডিআইয়ে তাঁর ছক্কার সংখ্যা দাঁড়াল ৩০৩। তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে শ্রেয়স ৬২ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন। লোকেশ রাহুল অপরাজিত থাকেন ২৯ বলে ১৯ রানে।

রোহিতের পাশাপাশি শুভমান গিলের উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। ডেঙ্গি জয়ের পর বিশ্বকাপ অভিষেকে এদিন আফ্রিদির প্রথম বলেই চার মেরেছিলেন গিল। চারটি চারের সাহায্যে তিনি ১১ বলে ১৬ রান করেন। ওপেনিং জুটিতে ওঠে ২.৫ ওভারে ২৩। বিরাট কোহলি ১৮ বলে ১৬ রানে হাসান আলির শিকার।

আফ্রিদি ৬ ওভারে ৩৬ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। হাসান আলি ৬ ওভারে ৩৪ রান গিয়ে ১টি উইকেট পেয়েছেন। মহম্মদ নওয়াজ ৮.৩ ওভারে ৪৭, হ্যারিস রউফ ৬ ওভারে ৪৩ ও শাদাব খান ৪ ওভারে ৩১ রান খরচ করে কোনও উইকেট পাননি। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল ভারত।

সমসংখ্যক ম্য়াচে নিউজিল্যান্ডের পয়েন্ট ৬। কিন্তু ভারত (১.৮২১) নেট রান রেটে এগিয়ে কিউয়িদের (১.৬০৪) থেকে। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চারে রইল পাকিস্তান (নেট রান রেট -০.১৩৭)। তিনে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে। নেট রান রেট ২.৩৬০।

টস জিতে পাকিস্তানকে ব্য়াট করতে পাঠিয়েছিল ভারত। ৪২.৫ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় বাবরের দল। বাবর আজম ৫০ ও মহম্মদ রিজওয়ান ৪৯ রান করেন। ম্যাচের সেরা জসপ্রীত বুমরাহ ১টি মেডেন-সহ ৭ ওভারে ১৯ রান খরচ করে ২টি উইকেট নেন। মহম্মদ সিরাজ, হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট পান।

আগামী বৃহস্পতিবার ভারত পুনেতে খেলতে বাংলাদেশের বিরুদ্ধে। তার পরের দিন বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে পাকিস্তানকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+