ICC CWC 2023: পাকিস্তান ১৬ রানে ৫ উইকেট খুইয়ে প্রবল চাপে, ভারতের দাপটেও ভরল না আমেদাবাদের গ্যালারি

ICC CWC 2023: বিশ্বকাপে ফের মুখ পুড়ল বিসিসিআইয়ের। টিকিট বিক্রির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। এদিন ফের সেই প্রশ্ন জোরালো হলো। অনেকেই বলছেন, কমনওয়েলথ গেমসের মতো এই বিশ্বকাপ নিয়ে কেলেঙ্কারি পরে ধরা পড়বে না তো?

বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে দর্শকাসন ১ লক্ষ ৩২ হাজার। অন্তত ১ লাখ দর্শক আজ হাজির থাকবেন কিনা সেটাই এখনও বোঝা যাচ্ছে না। পাকিস্তান ইনিংস শেষ হতে চলল। তাও বহু আসনই ফাঁকা পড়ে রয়েছে। যা কি বিকেলে ভরে মুখরক্ষা হবে?

ICC CWC 2023: পাকিস্তান ১৬ রানে ৫ উইকেট খুইয়ে প্রবল চাপে

২০১৫ সালের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড দেখতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত ছিলেন ৯৩ হাজার ১৩ জন দর্শক। বিশ্বকাপের কোনও ম্যাচে সেটিই সর্বাধিক দর্শকসংখ্যার রেকর্ড। গত বছর অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে এমসিজিতে ছিলেন ৯০,২৯৩ জন দর্শক।

এই রেকর্ড দুটি আজকের নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভেঙে দিতে পারল কিনা তা স্পষ্ট হতে পারে কয়েক ঘণ্টা পরেই। কেন না, আজ কত দর্শক ভারত-পাকিস্তান ম্যাচ স্টেডিয়ামে বসে দেখছেন সেই সংখ্যা সরকারিভাবে জানানো হয়নি। কিন্তু বহু দর্শকাসন এখনও কেন ফাঁকা পড়ে, সেই প্রশ্ন থাকছেই। তাও আবার কিনা বোর্ড সচিব জয় শাহর খাসতালুকে।

ষোলো আনা মাতব্বরিতে জয়ের জুড়ি মেলা ভার। কিন্তু ক্রিকেটীয় প্রশাসক হিসেবে তিনি যে চূড়ান্ত ব্যর্থ হতে চলেছেন তা চলতি বিশ্বকাপেই স্পষ্ট। সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি সভাপতি থাকাকালীন ইডেনে টি ২০ বিশ্বকাপের ভারত-পাক দ্বৈরথ হয়েছিল। একটা ম্যাচকে কোন উচ্চতায় নিয়ে যাওয়া যায় তা দেখিয়েছিলেন মহারাজ। কানায় কানায় পূর্ণ ছিল স্টেডিয়াম।

ভারত ও পাকিস্তানের প্রাক্তন অধিনায়করা ছিলেন। ইডেন সাক্ষী থেকেছিল স্মরণীয় অনুষ্ঠানের। তাও মাত্র কয়েকদিনের মধ্যে ম্যাচটি আয়োজন করতে হয়েছিল সিএবিকে। সৌরভের পর বিসিসিআইয়ের সভাপতি হয়েছেন রজার বিনি। কিন্তু তিনি জয়ের হাতের পুতুল হয়েই রয়েছেন। তবে মাঠ না ভরার লজ্জার দায়ে তো তিনিও শরিক।

ICC CWC 2023: পাকিস্তান ১৬ রানে ৫ উইকেট খুইয়ে প্রবল চাপে

বিশ্বকাপে ভারত-পাকিস্তান-সহ রোহিতদের সব ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরুর কয়েক মিনিট পরই জানানো হয়েছিল সোল্ড আউট, অর্থাৎ টিকিট নিঃশেষিত। তারপর ভারত-পাক ম্যাচের টিকিট আরও ২ বার বিক্রি করা হয়েছে। কত সংখ্যক টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে তার সঠিক তথ্য মেলেনি। উদ্বোধনী ম্যাচে ৪০ হাজার টিকিট বিনামূল্যে বিতরণের পরও মাঠ ভরেনি আমেদাবাদে।

আজও ভরল না। যদিও রিসেল টিকিট কয়েক গুণ বেশি দরে বৃদ্ধি হয়েছে। চলেছে টিকিটের কালোবাজারি। ফলে টিকিট বিক্রিতে বড় কেলেঙ্কারির গন্ধ মিলছে। এদিকে, ভারত ভালোই চাপ বজায় রেখেছে পাকিস্তানের উপর। আবদুল্লাহ শফিক ২০, ইমাম উল হক ৩৬, বাবর আজম ৫০, সাউদ শাকিল ৬, ইফতিখার আহমেদ ৪, মহম্মদ রিজওয়ান ৪৯ ও শাদাব খান ২ রানে আউট হয়েছেন।

১৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়েছে পাকিস্তান। ৩৩তম ওভারে দুটি উইকেট তুলে নিয়েছেন কুলদীপ যাদব। মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ ২টি করে এবং হার্দিক পাণ্ডিয়া ১টি উইকেট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+