ICC CWC 2023 Updates: বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বৈরথের স্কোর থেকে ভারত-পাকিস্তান ম্যাচের যাবতীয় খুঁটিনাটি জানুন

ICC CWC 2023 Updates: আইসিসি বিশ্বকাপের ম্যাচে আজ চেন্নাইয়ে বাংলাদেশ খেলতে নামছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আজ জিতলেই পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসবে নিউজিল্যান্ড।

বাংলাদেশ প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারালেও ইংল্যান্ডের কাছে পরাস্ত হয়েছে। আজ ঘুরে দাঁড়ানোর লড়াই। এই দ্বৈরথের স্কোর ও টাটকা তথ্যের পাশাপাশি আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের প্রস্তুতি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

ICC CWC 2023 Updates: বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বৈরথের স্কোর

Oct 13, 2023, 9:42 pm IST

বাংলাদেশকে ৮ উইকেটে হারাল নিউজিল্যান্ড। ৪৩ বল বাকি থাকতেই জয় এলো। চলতি বিশ্বকাপে টানা তিনটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে নিউজিল্যান্ড। ড্যারিল মিচেল অপরাজিত ৮৯, কেন উইলিয়ামসন ৭৮ (রিটায়ার্ড হার্ট)।
Oct 13, 2023, 9:15 pm IST

অর্ধশতরান ড্যারিল মিচেলের

কেন উইলিয়ামসনের পাশাপাশি অর্ধশতরান হাঁকালেন ড্যারিল মিচেল। তাঁরাই নিউজিল্যান্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন জয়ের হ্যাটট্রিক সারার লক্ষ্যে।
Oct 13, 2023, 8:29 pm IST

অর্ধশতরান উইলিয়ামসনের

বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচে খেলতে পারেননি। আজ নেমেই অর্ধশতরান হাঁকালেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি ৮১ বলে। ২৮.২ ওভারে নিউজিল্যান্ড ২ উইকেটে ১৩২। ডেভন কনওয়ে ৪৫ ও রাচিন রবীন্দ্র ৯ রান করে আউট হয়েছেন।
Oct 13, 2023, 5:56 pm IST

নিউজিল্যান্ডের টার্গেট ২৪৬

নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৫ রান তুলল বাংলাদেশ।
Oct 13, 2023, 5:20 pm IST

অষ্টম উইকেটের পতন

১৭ রান করে আউট হলেন তাসকিন আহমেদ। ৪৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৮ উইকেটে ২১৪।
Oct 13, 2023, 4:55 pm IST

সপ্তম উইকেটের পতন

সপ্তম উইকেটের পতন হল বাং‌লাদেশের। ১৩ রান করেই আউট হলেন তৌহিদ হৃদয়।
Oct 13, 2023, 4:47 pm IST

ষষ্ঠ উইকেটের পতন

ম্যাট হেনরির বলে ৬৬ রানে আউট হলেন‌ মুশফিকুর রহিম। বাংলাদেশের স্কোর ৩৬ ওভারে ৬ উইকেটে ১৭৫।
Oct 13, 2023, 4:23 pm IST

আউট শাকিব

৪০ রান করে আউট হলেন শাকিব আল হাসান। বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ১৫২।
Oct 13, 2023, 2:40 pm IST

দ্বিতীয় উইকেটের পতন

দ্বিতীয় উইকেটের পতন বাংলাদেশের। লকি ফার্গুসনের বলে আউট হলে‌‌ন তানজিদ হাসান।
Oct 13, 2023, 2:07 pm IST

গিলের নজির

চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার জিতলেন শুভমান গিল। জানুয়ারির পর সেপ্টেম্বর মাসের জন্য এই পুরস্কারটি পেলেন তিনি।
Oct 13, 2023, 2:03 pm IST

বাংলাদেশ ইনিংসের প্রথম বলেই ধাক্কা

বাংলাদেশ ইনিংসের শুরুতেই ধাক্কা খেল। প্রথম ওভারের প্রথম বলেই আউট লিটন দাস। উইকেটটি তুলে নিলেন ট্রেন্ট বোল্ট।
Oct 13, 2023, 2:01 pm IST

নিরামিষ গুজরাতি খাবারের টানে রোহিত-দ্রাবিড়রা

রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় ও বিক্রম রাঠোর গতকাল রাতে গেলেন আগাশিয়ে, হাউস অব এমজি রেস্তোরাঁয়। আমেদাবাদের রেস্তোরাঁটি গুজরাতি নিরামিষ খাবারের জন্য বিখ্যাত। সেখানে ফ্যানেদের দেদার অটোগ্রাফ বিলোলেন রোহিত শর্মা।
Oct 13, 2023, 1:38 pm IST

ইয়ংয়ের জায়গায় একাদশে ফিরলেন উইলিয়ামসন

উইল ইয়ংয়ের জায়গা নিউজিল্যান্ড একাদশে এলেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড- ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম লাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
Oct 13, 2023, 1:36 pm IST

বাংলাদেশ দলে একটি পরিবর্তন

বাংলাদেশ দলে মাহেদি হাসানের পরিবর্তে এলেন মাহমুদুল্লাহ। বাংলাদেশ- লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, শাকিব আল হাসান (অধিনায়ক), মেহিদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটকিপার), তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
Oct 13, 2023, 1:34 pm IST

টস জিতল নিউজিল্যান্ড

চেন্নাইয়ে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠাল নিউজিল্যান্ড
Oct 13, 2023, 12:18 pm IST

ফিরছেন উইলিয়ামসন, খেলবেন সাউদি?

ফিরছেন উইলিয়ামসন, খেলবেন সাউদি?
বিশ্বকাপের প্রথম দুটি ম্য়াচে না খেললেও আজ নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন খেলবেন। ফলে মার্ক চ্যাপম্যানকে বাইরে থাকতে হতে পারে। টিম সাউদিও খেলার জন্য ফিট। তিনি একাদশে থাকবেন কিনা তা নিয়ে চর্চা চলছে। উইলিয়ামসনের অনুপস্থিতিতে ক্যাপ্টেন্সি করছিলেন টম লাথাম।
Oct 13, 2023, 12:12 pm IST

নিউজিল্যান্ডের সামনে বাংলাদেশ

আজ চেন্নাইয়ের চিপকে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। বিশ্বকাপে পাঁচটি সাক্ষাতে একবারও কিউয়িদের হারাতে পারেনি টাইগাররা। ২০১৫, ২০১৯ সালের পর ফের নিউজিল্যান্ডের সামনে বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচেই জয়ের হাতছানি। এ ছাড়া ১৯৯২ ও ২০০৭ সালের বিশ্বকাপেও প্রথম তিনটি ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+