ICC Cricket World Cup 2023:বিশ্বকাপের গোল্ডেন টিকিট প্রাপক, বিসিসিআইয়ের উদ্যেগ নিয়ে কী বললেন রজনীকান্ত?
রূপোলি পর্দার মানুষ হলেও, ক্রিকেটে প্রতি রজনীকান্তের রয়েছে আলাদা একটা টান। চিপক স্টেডিয়ামে সিএসকের খেলাতে মাঝেমধ্যেই দেখা যায় থালাইভাকে। রজনীকান্তের ক্রিকেটের প্রতি এই প্যাশানকেই সম্মান জানিয়েছে বিসিসিআই। আইসিসি বিশ্বকাপের জন্য তাঁকে প্রদান করা হয়েছে গোল্ডেন টিকিট। ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানালেন তামিল এই সুপারস্টার।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সমাজের বিশিষ্ট মানুষদের হাতে গোল্ডেন টিকিট প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকরের পর এই টিকিট তুলে দেওয়া হয়েছে ভারতীয় সিনেমার আরও এক সুপারস্টার রজনীকান্তে হাতে। বোর্ড সচি্ব জয় শাহ তাঁর হাতে এই সম্মান প্রদান করেন।

বুধবার সমাজ মাধ্যমে ভারতীয় ক্রিকেটকে ধন্যবাদ জানিয়েছেন রজনীকান্ত। থালাইভা লেখেন, 'আইসিসি বিশ্বকাপের জন্য বিসিসির কাছ থেকে ঐতিহ্যমন্ডিত গোল্ডেন টিকিট গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত খুশি। আমি আমার হৃদয় থেকে বিসিসিআইকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় জয় শাহজি আপনার সঙ্গে সাক্ষাত হওয়াটা দারুণ ছিল। আপনার ভাবনা চিন্তার আপনাকে ধন্যবাদ।'
I am extremely happy to receive the prestigious Golden Ticket from BCCI for @ICC @CricketWorldCup 2023. My heartfelt thanks to BCCI..
— Rajinikanth (@rajinikanth) September 20, 2023
Dear Jayshahji… it was a pleasure to meet you..Thank you very much for your warm words and thoughts.@BCCI @JayShah #GoldenTicket
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে গতকাল লেখা হয়েছিল, 'রজনীকান্ত শুধু সিনেমায় পরিসরে সীমাবদ্ধ নয়। বিসিসিআই সচিব জয় শাহ শ্রী রজনীকান্তের হাতে গোল্ডেন টিকিট তুলে দেন। জাতি, ভাষার উর্ধ্বে শত কোটি মানুষের হৃদয়ে ছাপ ফেলেছেন এই কিংবদন্তি অভিনেতা। আমরা অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে থালাইভা আমাদের বিশেষ অতিথি হিসাবে বিশ্বকাপে উপস্থিত থাকবেন এবং নিজের উপস্থিতির মাধ্যমে ক্রিকেটের সবথেকে বড় মঞ্চের শোভা আরও বাড়িয়ে তুলবেন।'
The Phenomenon Beyond Cinema! 🎬
— BCCI (@BCCI) September 19, 2023
The BCCI Honorary Secretary @JayShah presented the golden ticket to Shri @rajinikanth, the true embodiment of charisma and cinematic brilliance. The legendary actor has left an indelible mark on the hearts of millions, transcending language and… pic.twitter.com/IgOSTJTcHR
ভারতে আগামী ৫ অক্টোবর থেকে একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে চলেছে। চলবে আগামী ১৯ নভেম্বরর পর্যন্ত।রজনীকান্ত একা নন, তাঁর আগে বিশ্বকাপের গোল্ডেন টিকিট দেওয়া হয়েছিল অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকরকে। জয় শাহ দু'জনের সঙ্গে দেখা করে তাঁদের হাতে তুলে দেন এই টিকিট।এরফলে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে ভিআইপি বক্সে দেখা যাবে মহাতারকাদের।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications