Jay Shah: ব্রিসবেনে আইসিসি চেয়ারম্যান, ভারতের ম্যাচ দেখার আগে সারলেন অলিম্পিক্স নিয়ে বৈঠক

Jay Shah: জয় শাহ ব্রিসবেনে। গাব্বায় ভারত-অস্ট্রেলিয়া টেস্টে হাজির থাকবেন। আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ভারতের ম্যাচে তিনি মাঠে যাবেন।

তার আগে, এদিন অলিম্পিক্স ও প্যারালিম্পিক্স আয়োজক কমিটির কর্তাদের গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন জয়। আইসিসি চেয়ারম্যান হিসেবে প্রথম বৈঠক সেরেই তিনি পৌঁছে গিয়েছেন ব্রিসবেনে।

Jay Shah

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে থাকছে ক্রিকেট। ১২৮ বছর পর ক্রিকেট অলিম্পিক্সের আসরে ফিরছে। তারপর ব্রিসবেনে অলিম্পিক্স ও প্যারালিম্পিক্স হবে ২০৩২ সালে। সেই অলিম্পিক্সেও ক্রিকেট থাকবে। ২০৩৬ সালে অলিম্পিক্স ভারতে হলে তাতেও ক্রিকেট থাকবে নিশ্চিতভাবেই।

গত ১ ডিসেম্বর আইসিসি চেয়ারম্যান হয়েছেন জয়। আজ তিনি বৈঠক করলেন ব্রিসবেন অলিম্পিক্স ও প্যারালিম্পিক্স আয়োজক কমিটির সিইও সিন্ডি হুকের সঙ্গে। এরপর এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, অলিম্পিক্স মুভমেন্টে ক্রিকেট যুক্ত হচ্ছে। আমরা সকলেই দারুণ মুহূর্তের অপেক্ষায়। আজ ব্রিসবেনে অলিম্পিক্স আয়োজক কমিটির সঙ্গে বৈঠক হলো।

জয় শাহ ২০১৯ সালের অক্টোবর থেকে গত নভেম্বর পর্যন্ত বিসিসিআইয়ের সচিব পদে ছিলেন। ক্রিকেটীয় নানা বিষয়ে বৈপ্লবিক সিদ্ধান্তও নিয়েছেন। পুরুষ ও মহিলা ক্রিকেটারদের বেতন বৈষম্য ঘোচানো, মহিলাদের ক্রিকেট লিগ চালু, ঘরোয়া ক্রিকেট খেলতে সকলকে উৎসাহিত করতে বেতন কাঠামোয় বদল এনেছেন। আইপিএল, ডব্লিউপিএল স্বত্ত্ব বিক্রিতেও নয়া নজির স্থাপন হয়েছে জয়ের জমানায়।

১৯০০ সালে প্যারিস অলিম্পিক্সে ছিল ক্রিকেট। তারপর আর কোনও সংস্করণেই ক্রিকেট ছিল না। টি২০ ফরম্যাটে অলিম্পিক্সের আসরে থাকবে ক্রিকেট। অলিম্পিক্সে ক্রিকেটের প্রত্যাবর্তন এই খেলাকে বিশ্বব্যাপী আরও ছড়িয়ে দেওয়ার প্রয়াসে সদর্থক ভূমিকা নেবে বলে আশাবাদী জয়।

আইসিসি চেয়ারম্যান হওয়ার পর জয় বিবৃতির মাধ্যমে বলেছিলেন, লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ২০২৮ সালে ক্রিকেট থাকছে। ক্রিকেটের ক্ষেত্রে এটি চিত্তাকর্ষক সময়। জয়ের মতে, অলিম্পিক্সে ক্রিকেট থাকলে সকলে আরও একাত্ম হবেন। বিশ্বের ফ্যানেরাও আরও বেশি ক্রিকেট নিয়ে আগ্রহী হবেন।

জয় আরও বলেন, বিশ্বজুড়েই ক্রিকেটের বিপুল সম্ভাবনার ক্ষেত্র রয়েছে। আইসিসির টিম ও সদস্য দেশগুলিকে নিয়ে সমস্ত সুযোগের সদ্ব্যবহার করতে চাই। ক্রিকেটকে আরও এক না উচ্চতায় পৌঁছে দেওয়ার প্রত্যয়ের কথাও উঠে এসেছিল জয়ের কথায়।

এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি পাকা করাও জয়ের কাছে বড় চ্যালেঞ্জ। টুর্নামেন্ট শুরু হতে মাস দুয়েক হাতে রয়েছে। এই পরিস্থিতিতে কবে সূচি-সহ টু্নামেন্টের ভবিষ্যৎ চূড়ান্ত হবে তা এখনও নিশ্চিত নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+