গিল-শ্রেয়সের সঙ্গে চাপ বাড়ালেন ঈশ্বরনও, ভারতীয় দলে জায়গা ধরে রাখা কঠিন রাহানে ও পূজারার

ভারতীয় টেস্ট দলের দুটি জায়গা নিয়েই আপাতত জোরালো হচ্ছে জল্পনা। দ্বিতীয় টেস্টে বিরাট কোহলি দলে এলে বাদ পড়বেন কে? দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলের প্রথম একাদশই বা কেমন হবে? ৮ ডিসেম্বর ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। কয়েক দিনের মধ্যে সেই দল নির্বাচন। করোনা পরিস্থিতিতে যেহেতু বেশি সংখ্যক ক্রিকেটার রাখা যায় সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিমান ধরলেও প্রথম একাদশে কানপুর টেস্টের ভারত অধিনায়ক অজিঙ্ক রাহানে ও সহ অধিনায়ক চেতেশ্বর পূজারার জায়গা ধরে রাখা কঠিন।

ভারতীয় দলে জায়গা ধরে রাখা কঠিন রাহানে ও পূজারার

বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল না থাকায় তরুণ ক্রিকেটাররা কানপুর টেস্টের দলে এসেছেন। প্রথম দিনের শেষে অভিষেক টেস্টে ৭৫ রানে অপরাজিত রয়েছেন শ্রেয়স আইয়ার। শুভমান গিল অর্ধশতরান করেছেন। হাফ সেঞ্চুরি করেছেন রবীন্দ্র জাদেজাও। রাহানে, পূজারাদের চিন্তা বাড়িয়েছেন প্রিয়াঙ্ক পাঞ্চাল ও অভিমন্যু ঈশ্বরন। ব্লমফনটিনে আনঅফিসিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে ওপেন করতে নেমে ভারতীয় এ দলের অধিনায়ক ১৭১ বলে ৯৬ করে আউট হন। তিনে নেমে বাংলার অভিমন্যু ঈশ্বরন ১৯৪ বলে শতরান পূর্ণ করে এই প্রতিবেদন লেখা অবধি ব্যাট করে যাচ্ছেন। পৃথ্বী শ ৪৫ বলে ৪৮ করে আউট হয়েছেন। তবে চারে নেমে হনুমা বিহারী ২৫ রানের বেশি করতে পারেননি।

ভারতীয় দলে জায়গা ধরে রাখা কঠিন রাহানে ও পূজারার

আজ উইকেটে থিতু হয়েও যেভাবে বড় রান তুলতে ব্যর্থ হয়েছেন রাহানে ও পূজারা তাতে তাঁদের ভবিষ্যৎ সংশয়ের মুখে দাঁড়িয়ে। বিরাট কোহলি মুম্বই টেস্টে দলে এলে কে বাদ পড়বেন সেটাই লাখ টাকার প্রশ্ন। ২০১৬ সাল থেকে ধরলে টেস্টের ৩৫টি ইনিংসে রাহানে ১০১৯ রান করেছেন, গড় ৩০-এর কিছু বেশি। ২০২১ সালে ১১টি টেস্টে রাহানের ব্যাটিং গড় এদিনের ইনিংসের আগে অবধি ছিল ১৯। এদিন রাহানে ৬৩ বলে ৩৫ রান করে কাইল জেমিসনের বলে বোল্ড হন। তাঁর আগে স্পিনারদের ভালোই সামলাচ্ছিলেন, এই ইনিংসে ৬টি চার মারেন। কানপুরের গ্রিন পার্কের উইকেটে বল হাঁটুর উপর উঠছিল না। সেখানে আগের বলে ডিআরএসের সাহায্যে জীবন পেলেও জেমিসনের বলে যেভাবে স্কোয়ার কাট মারতে গেলেন তা ক্ষমার অযোগ্য। বল ব্যাটে লেগে উইকেট ভেঙে দেয়। রাহানে এই টেস্টের আগে বলেছিলেন, শতরান নয়, দলের কাজে লাগে এমন ৩০-৪০ রানও গুরুত্বপূর্ণ! যদিও সেটা লোয়ার অর্ডারের কেউ বললে মানা যায়, অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটারের এমন দাবি হাস্যকর।

রাহানের শট বাছাইয়ে ভুল ধরিয়ে দিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। তিনি বলেন, রাহানে নামতেই জেমিসন শর্ট পিচ ডেলিভারি করা শুরু করেন। রাহানে শর্ট পিচ ডেলিভারিতে পুল শট মারতে ভালোবাসেন। রাহানে যে শট মারতে গিয়ে আউট হলেন তা দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে কার্যকরী। কিন্তু কানপুরের মতো উইকেট যেখানে বাউন্স নেই, সেখানে এই শট খেলা যায় না। অ্যাঙ্গেল ব্যাটে না খেলে ব্যাটের ফুল ফেসে বা ভার্টিকাল ব্যাটে খেলা উচিত ছিল। পূজারাও এদিন মন্থর ইনিংস খেললেন। ইংল্যান্ডে আক্রমণাত্মক ব্যাটিং করে সাফল্য পেলেও এদিন ফের খোলস ছেড়ে বেরোতে পারলেন না। এমনকী নির্বিষ কিউই স্পিনারদের বিরুদ্ধেও। যে শট খেলে আউট হলেন ইংল্যান্ডে ঠিক সেভাবেই পূজারাকে গত অগাস্টেই আউট করেছেন জেমস অ্যান্ডারসন। টিম সাউদিরা যে হোমওয়ার্ক করেই নেমেছিলেন তার কোনও উত্তর ছিল না পূজারার কাছে। পরের ইনিংস বা দ্বিতীয় টেস্ট রাহানে বা পূজারার কাছে অগ্নিপরীক্ষা হলেও জায়গা ধরে রাখার নিশ্চয়তা নেই।

ফর্মই যদি প্রথম একাদশে জায়গা পাওয়ার মাপকাঠি হয় তবে মুম্বই টেস্টে রাহানে বা পূজারার মধ্যে কোনও একজনের বাদ পড়ার সম্ভাবনাও ওড়ানো যাচ্ছে না। বিরাট এলে তিনে খেলতে পারেন শ্রেয়স আইয়ার, এই পজিশনেই তিনি ঘরোয়া ক্রিকেটে ব্যাট করে থাকেন। অভিষেকের অপেক্ষায় রয়েছেন সূর্যকুমার যাদব। ওপেনার হিসেবে হয়তো আপাতত শেষ টেস্ট ময়াঙ্ক আগরওয়াল খেলবেন মুম্বইয়েই। দক্ষিণ আফ্রিকা সফরে লোকেশ রাহুল ও রোহিত শর্মাই ওপেন করবেন। সেক্ষেত্রে তিনে শ্রেয়স আইয়ার, চারে বিরাট কোহলি, পাঁচে শুভমান গিল নামতেই পারেন। সবমিলিয়ে রাহানে ও পূজারার উপর চাপ ক্রমবর্ধমান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+