আইপিএল ২০১৫-এর 'প্রথম সবকিছু'!
কলকাতা, ৯ এপ্রিল : ইডেন গার্ডেন্সের মাঠে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ানসের উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হয়ে গেল অষ্টম আইপিল।
টসে জেতার পরও ম্যাচে জিতে বেরিয়ে গেল কেকেআর। শুরুটাও হয়েছিল জয় দিয়ে, শেষটাও সুখকর জয়েই শেষ। ৭ উইকেটে মুম্বই ইন্ডিয়ানসকে হারাল শাহরুখ খানের দল। [জয় দিতে অষ্টম আইপিএল-এ পথ চলা শুরু করল কেকেআর, ৭ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ানসকে]
পূর্ণাঙ্গ সময় সূচি, সবকটি দলের পূর্ণাঙ্গ তালিকা, আইপিএল গাইড, ম্যাচের বিভিন্ন মুহূর্তের ছবি
তবে এর বাইরেও বুধবার ইডেন গার্ডেন্সে অনেক কিছু ঘটল। কবীর সুমনের গানের একটি লাইনের শব্দ নিয়ে বলা যেতে পারে 'প্রথম সবকিছু'। যেমন ধরুন অষ্টম আইপিএল-এর কোন অধিনায়ক প্রথম টস জিতলেন। প্রথমে কোনও খেলোয়াড় বল বাউন্ডারির বাইরে পাঠালেন, কে প্রথম উইকেট নিলেন, কে ক্যাচ ধরলেন আরও কত কী।

তাহলে আসুন দেখে নেওয়া যাক আইপিএল ২০১৫-এর 'প্রথম সবকিছু'
- কে জিতলেন প্রথম টস - কেকেআরের অধিনায়ক গৌতম গম্ভীর
- প্রথম জয়ী দল - কলকাতা নাইট রাইডার্স
- প্রথম বলটি কে কাকে করেছেন - উমেশ যাদব (কেকেআর) রোহিত শর্মাকে (এমআই)
- প্রথম চার কে মেরেছেন - অ্যারন ফিঞ্চ
- প্রথম উইকেটটি কে নিয়েছেন - মরনে মরকেল। মরকেলের বলে ফিঞ্চের (৫) ক্যাচ নিয়েছেন যাদব
- প্রথম ক্যাচটি ধরেছেন - যাদব
- প্রথম ছক্কা মেরেছেন - সাকিব আল হাসানের বলে রোহিতের ৬
- প্রথম ০ রানে আউট - আম্বতি রায়ুদু
- প্রথম মেডেন ওভার নিয়েছেন - মরনে মরকেল, ৬ ওভারে
- প্রথম অর্ধশতক করেন - রোহিত শর্মা
- প্রথম ১০০ রানের পার্টনারশিপ - রোহিত শর্মা ও কোরি অ্যান্ডারসন। ১৪.৪ ওভারে ১৩১ রানের পার্টনারশিপ।












Click it and Unblock the Notifications