জয় দিতে অষ্টম আইপিএল-এ পথ চলা শুরু করল কেকেআর, ৭ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ানসকে

কলকাতা, ৮ এপ্রিল: আইপিএল উৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা মুম্বই। গ্যালারিতে আম জনতার উপচে পরা ভিড়। তবে কলকাতার এখন একটাই প্রার্থনা বৃষ্টি না হয়।

আইপিএল ৮: প্রথম ম্যাচে ৭ উইকেটে জয় পেল কেকেআর

এখানে দেখে নিন ম্যাচের লাইভ আপডেট

  • হটস্টার অফ দ্যা ম্যাচ (সেরা বিনোদনকারী ব্যাটম্যান) এর পুরস্কার পেলেন গৌতম গম্ভীর।
  • ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেলেন মরনে মরকলে (কেকেআর) - ২ টি উইকেট নিয়েছেন মরকেল।

রাত ১১ টা ১৭ মিনিট : অষ্টম আইপিএল-এর প্রথম ম্যাচের প্রথম জয়ী দল কেকেআর। ৭ উইকেট জয় পেল কেকেআর। ১৮.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল কেকেআর। ২০ বলে ৪৬ করলেন সূর্যকুমার যাদব।

রাত ১১ টা ১০ মিনিট : ১৫ ওভারের শেষে কেকেআর ১৫১/৩। জয়ের জন্য প্রয়োজন ১৮ বলে ১৮ রান।

রাত ১০ টা ৫৮ মিনিট : জয়ের জন্য কেকেআর এর প্রয়োজন ৩০ বলে ৪০ রান

রাত ১০ টা ৫৬ মিনিট : ১৫ ওভারের শেষে কেকেআর ১২৯/৩

রাত ১০ টা ৫১ মিনিট : ১৪.২ ওভারের গম্ভীরে আউট। কেকেআর ১২১/৩। ৫৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে আউট হলেন গম্ভীর।

রাত ১০ টা ৪৭ মিনিট : ৩৯ বলে অর্ধশতক কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীরের।

রাত ১০ টা ৪৬ মিনিট : ১৩ ওভারে কেকেআর ১০৭/২

রাত ১০ টা ৪৫ মিনিট : মাঠে নেমেই ছক্কা হাঁকালেন সূর্যকুমার যাদব।

রাত ১০ টা ৩৯ মিনিট : আউট হলেন মনীষ পাণ্ডে। ১২ ওভারে কেকেআর ৯৮/২। ৪৮ বলে জয়ের জন্য চাই ৭১ রান।

রাত ১০ টা ৩৬ মিনিট : কেকেআর-এর জয়ের জন্য প্রয়োজন ৫২ বলে ৭৪ রান

রাত ১০ টা ৩২ মিনিট : ১০ ওভারের শেষে কেকেআর ৮৫/১। ১০ ওভারের শেষে এমআই ৫৭/৩।

রাত ১০ টা ৩০ মিনিট : মনীষ পাণ্ডের ক্যাচ ফেললেন অ্যান্ডারসন।

রাত ১০ টা ১৮ মিনিট : ৭ ওভারের শেষে কেকেআর ৪৮/১। ৭ ওভারের শেষে এমআই ছিল ৪২/৩

রাত ১০ টা ১০ মিনিট : ৬ ওভারের শেষে কেকেআর ৩৮/১

রাত ১০ টা ১০ মিনিট : ৫ ওভারের শেষে কেকেআর ৩২/১

রাত ১০ টা : ২.৫ ওভারে অ্যান্ডারসনের বলে আউট রবিন উত্থাপা। চাপে কেকেআর। কেকেআর ১৩/১

রাত ৯ টা ৫১ মিনিট : ১.১ ওভারে গৌতম গম্ভীরের ব্যাট ভেঙে দুটুকরো হয়ে গেল।

রাত ৯ টা ৫০ মিনিট : ১ ওভারের শেষে কেকেআর ৩/০

রাত ৯ টা ৪৪ মিনিট : ব্যাট করতে নেমেছেন রবিন উত্থাপা এবং গৌতম গম্ভীর। প্রথম ওভারে বল করছেন লসিথ মলিঙ্গা।

রাত ৯ টা ২৫ মিনিট : ১৬৮ রানে শেষ করল মুম্বই ইন্ডিয়ানস। রোহিত শর্মা ৬৫ বলে ৯৮ রানে অপরাজিত, অ্যান্ডারসনও ৪১ বলে ৫৫ রানে অপরাজিত। চতুর্থ উইকেটে ৭৯ বলে ১৩১ রানের পার্টনারশিপ রোহিত-অ্যান্ডারসন।

রাত ৯ টা ২৩ মিনিট : সাকিবের বলে অ্যান্ডারসনের ক্যাচ ফসকালেন মরকেল।

রাত ৯ টা ২২ মিনিট : ১৯ ওভারের শেষে এমআই ১৪৮/৩

রাত ৯ টা ১৮ মিনিট : মাঠে উপস্থিত শাহরুখ খান। এবছর মুম্বই ইন্ডিয়ানসে না খেললেও উপস্থিত আছেন শচীন তেণ্ডুলকর, রিকি পন্টিং।

রাত ৯ টা ২০ মিনিট : ১৮ ওভারের শেষে এমআই ১৩৪/৩

রাত ৯ টা ১৩ মিনিট : ১৬.৩ ওভারে নারিনের বলে রোহিতের ক্যাচ ও স্টাম্পড ফসকালেন উইকেটরক্ষক উত্থাপা। ১৭ ওভারের শেষে এমআই ১২২/৩

রাত ৯ টা ৯ মিনিট : ১৬ ওভারের শেষে এমআই ১০৯/৩

রাত ৯ টা ৫ মিনিট : সাকিব আল হাসানের বলে অ্যান্ডারসনের ক্যাচ ফেললেন রাসেল।

রাত ৯ টা ২ মিনিট : অর্ধশতক করলেন রোহিত শর্মা। ৪৬ বলে করলেন ৫০ রান। ১৫ ওভারের শেষে এমআই ১০১/৩

রাত ৮ টা ৫৮ মিনিট : ১৩ ওভারের শেষে এমআই ৭৬/৩

রাত ৮ টা ৫০ মিনিট : ১২ ওভারের শেষে এমআই ৬৯/৩

রাত ৮ টা ৫০ মিনিট : ১১ ওভারের শেষে এমআই ৬৬/৩

রাত ৮ টা ৪৬ মিনিট : বল করতে এলেন পীযূষ চাওলা।

রাত ৮ টা ৪৩ মিনিট : বল করতে এলেন অ্যান্ড্রু রাসেল। ১০ ওভারের শেষে এমআই ৫৭/৩

রাত ৮ টা ৪০ মিনিট : ৯ ওভারের শেষে এম আই ৫৪/৩

রাত ৮ টা ৩৬ মিনিট : ৮ ওভারের শেষে এম আই ৪৮/৩

রাত ৮ টা ৩০ মিনিট : ৭ ওভারের শেষে এম আই ৪২/৩

রাত ৮ টা ২৯ মিনিট : বল করতে এলেন সুনীল নারিন। প্রথম বলেই চার খেলেন।

রাত ৮ টা ২৭ মিনিট : ৬ ওভারের শেষে এমআই ৩৭/৩

রাত ৮ টা ২০ মিনিট : ৫.১ ওভারে মর্কেলের বলে আউট রায়াদু। ক্যাচ ধরলেন ইউসুফ পাঠান। এমআই ৩৭/৩

রাত ৮ টা ১৭ মিনিট : ৪.৫ ওভারের সাকিব আল হাসানের বলে আউট তারে । ৫ ওভারের শেষে এমআই ৩৭/২

রাত ৮ টা ১৫ মিনিট : ৪ ওভারের শেষে এমআই ২৯/১

রাত ৮ টা ১২ মিনিট : ৩ ওভারের শেষে এমআই ২১/১। ছন্দে রোহিত শর্মা।

রাত ৮ টা ৯ মিনিট : ২ ওভারের শেষে এমআই ৯/১

রাত ৮ টা ৫ মিনিট : মর্কেলের বলে আউট ফিঞ্চ। ১.৩ ওভারে এমআই ৮/১

রাত ৮ টা ৪ মিনিট : প্রথম ওভারের শেষে এমআই ৫/০। ব্যাট করছেন অধিনায়ক রোহিত শর্মা ও অ্যারন ফিঞ্চ।

রাত ৮ টা : শুরু হচ্ছে অষ্টম আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ। প্রথম ওভারে বল করছেন উমেশ যাদব।

সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিট : ফের আহত ইরফান পাঠান। কেকেআর-এর প্রথম ম্যাচেই খেলতে পারছেন না ইরফান।

সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট : টসে জিতলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর। জানালেন ফিল্ডিং করবেন প্রথমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+