আইপিএল ৮ : কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ানস ম্যাচের কিছু মুহূর্ত ছবিতে

কলকাতা, ৯ এপ্রিল : ২০১৪ সালে দ্বিতীয়বার আইপিএল কাপ জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। আর সেই কাপ হেলাফেলায় কারোর হাতে যে তারা দেবে না তা অষ্টম আইপিএলের প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছে কেকেআর। মুম্বই ইন্ডিয়ানস-এর ১৬৮ রানের জবাব ২০ ওভার শেষ হওয়ার আগেই দিয়ে দিয়েছে তারা। এবছরও জয় দিয়েই শুরু হল কেকেআরের আইপিএল সফর। [জয় দিতে অষ্টম আইপিএল-এ পথ চলা শুরু করল কেকেআর, ৭ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ানসকে]

রোহিত শর্মার দুরন্ত ৯৮ রানের ইনিংস মুম্বই ইন্ডিয়ানসকে বাঁচাতে না পারলেও রোহিতের অবশ্যই প্রশংসা প্রাপ্য। তাড়াতাড়ি ৩ উইকেট পড়ে যাওয়ার পর যেভাবে অ্যান্ডারসনকে সঙ্গী বানিয়ে খেলার রাশ ধরলেন অধিনায়ক রোহিত তাকে তো সাধুবাদ জানাতেই হয়। তবে মুম্বইকে ডোবাল বোলাররাই। আর তাদের জঘন্য ফিল্ডিং। চাপের মধ্যে নাড়ি শক্ত রাখতে পারেনিন মুম্বইয়ের খেলোয়াড়রা।

তবে কেকেআর ম্যাচ-এ আরও এক বড় পাওনা আব্রাম। আরিয়ান, সুহানা তো বাবার সঙ্গে প্রত্যেকবারই ম্যাচ দেখছে মাঠে যান। কিন্তু কিং খানের ছোট্ট আব্রামের কিন্তু মাঠে খেলা দেখা এই প্রথম। শুধু তাই নয়, খেলা শেষের পর অত রাতেও আব্রাম কত চনমনে, বোতল নিয়ে খেলে চলেছে। লাফালাফি ঝাপাঝাপি তো আছেই।

আসুন দেখে নেওয়া যাক অষ্টম আইপিএল-এ প্রথম ম্যাচের কিছু ঝলক

মুম্বই ইন্ডিয়ানস

মুম্বই ইন্ডিয়ানস

কেকেআর টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ফলে প্রথমে ব্যাট করে মুম্বই। অধিনায়ক রোহিত শর্মা ৬৫ বলে ৯৮ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন।

মরকেল

মরকেল

ম্যাচে ২ টি উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মরনে মরকেল।

চিয়ার লিডার

চিয়ার লিডার

রোহিতের একের পর এক চার আর ছক্কা বৃষ্টির পর উল্লাসে নেচে উঠছেন এমআই-এর সুন্দরী ৩ চিয়ার লিডার।

গম্ভীর শট

গম্ভীর শট

গৌতম গম্ভীর ৩৯ বলে ৫৭ রান করেন। বল বাউন্ডারিতে পাঠানোর সময় আলোচিত্রীর ক্যামেরায় বন্দি গম্ভীর।

মনীষ পাণ্ডে

মনীষ পাণ্ডে

এদিন গৌতমের সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছেন মনীষও। ছক্কা হাঁকিয়েছেন অনায়াসে।

পাণ্ডে-গম্ভীর জুটি

পাণ্ডে-গম্ভীর জুটি

জয়ের ক্ষেত্রে দ্বিতীয় উইকেটে গৌতম ও মনীষের পার্টনারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

ভাঙল ব্যাট

ভাঙল ব্যাট

১.১ ওভারেই বিনয় কুমারের বলে শট মারতে গিয়ে কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীরের ব্যাট দুটুকরো হয়ে গেল।

সপরিবারে কিং খান

সপরিবারে কিং খান

কেকেআর-এর মালিক শাহরুখ খান এদিন ইডেনের মাঠে উপস্থিত ছিলেন। সঙ্গে মেয়ে সুহানা ও ছেলে আরিয়ান। এই ছবিটিতে দেখা না গেলেও এদিন মাঠে উপস্থিত ছিল আব্রামও।

আউট

আউট

হরভজন সিং এদিন একটি উইকেট নিলেও সার্বিকভাবে এদিন মুম্বই ইন্ডিয়ানসের হারের দায় কিন্তু বোলার এবং ফিল্ডারদেরই।

ছোট্ট আব্রাম

ছোট্ট আব্রাম

বাবার কোলে খেলা দেখছে ছোট্ট আব্রাম। কিং খানের ছোট্ট আব্রামের কিন্তু মাঠে খেলা দেখা এই প্রথম। শুধু তাই নয়, খেলা শেষের পর অত রাতেও আব্রাম কত চনমনে, বোতল নিয়ে খেলে চলেছে। লাফালাফি ঝাপাঝাপি তো আছেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+