টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দিল্লি ডেয়ারডেভিলসের, চমক দুই দলের প্রথম একাদশে

আজ ফিরোজ শাহ কোটলায় দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল দিল্লি ডেয়ারডেভিলস।
 

আজ ফিরোজ শাহ কোটলায় দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দিল্লি ডেয়ারডেভিলসের, চমক দুই দলের প্রথম একাদশে

চোট পাওয়া ঋদ্ধিমান সাহার পরিবর্তে এই ম্যাচে হায়দরাবাদের প্রথম একাদশে জায়গা পেয়েছেন শ্রীবৎস গোস্বামী।

অন্য দিকে, কেন উইলিয়ামসন দলে একটি পরিবর্তন করলেও, নিজেদের দলে তিনটি পরিবর্তন এনেছেন দিল্লির অধিনায়ক শ্রেয়াস। দলে ফিরেছেন জেসন রয়, হর্ষ পটেল এবং শাহবাজ নাদিম।

টসে হারলেও এই ম্যাচ জিতে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নেওয়াই লক্ষ্য সানরাইজার্সের।

কারণ সাপ লুডোর আইপিএলে কখন কোন দলের ছন্দপতন ঘটে বলা যায় না। সেক্ষেত্রে যতটা সম্ভব পয়েন্ট বাড়িয়ে রাখতে চাইছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন।

অন্য দিকে, এই ম্যাচে হায়দরাবাদের প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলসর কাছে অনেকটা সম্মানরক্ষার লড়াই। তবে, সম্মানরক্ষার লড়াই হিসেবেই শুধু এই ম্যাচকে দেখছে না দিল্লি। এমনিতেই প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে তরুণ অধিনায়ক শ্রেয়াস আইয়ারের দল। তবে দিল্লি টিম ম্যানেজমেন্ট আশা করছে অলৌকিক কিছুর। এক মাত্র অতি আশ্চর্য জনক কিছু ঘটলে তবেই প্লে-অফে জায়গা করা সম্ভব হবে দিল্লির। আর সেই সম্ভবনার আশাতেই আজকের ম্যাচ জিততে চাইছে দিল্লি।


এক ঝলকে দেখে নিন কারা সুযোগ পেয়েছেন দুই দলের প্রথম একাদশে

দিল্লি ডেয়ারডেভিলস:

পৃথ্বী শ, জেসন রয়, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, গ্লেন ম্যাক্সওয়েল, বিজয় শঙ্কর, লিয়াম প্লাঙ্কিট, হর্ষ পটেল, শাহবাজ নাদিম, অমিত মিশ্র, ট্রেন্ট বোল্ট


সানরাইজার্স হায়দরাবাদ:

অ্যালেক্স হেলস, শিখর ধবন, কেন উইলিয়ামসন, মনীশ পান্ডে, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, শ্রীবৎস গোস্বামী, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, সিদ্ধার্থ কল, সন্দীপ শর্মা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+