Harshit Rana: হর্ষিত রানা অসুস্থ, খেলতে পারছেন না আজ, বিরাট স্বস্তি পেল কলকাতা নাইট রাইডার্স

Harshit Rana: হায়দরাবাদের উপ্পলে ভারত-বাংলাদেশ তৃতীয় টি২০ আন্তর্জাতিক শুরু হয়েছে। এই ম্যাচে অভিষেক হওয়ার সম্ভাবনা ছিল হর্ষিত রানার। যদিও তিনি এদিনের ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন।

হর্ষিত রানা ভাইরাল সংক্রমণের কারণে আজকের ম্যাচে খেলতে পারছেন না। জানা যাচ্ছে, তিনি টিমের সঙ্গে স্টেডিয়ামেও যেতে পারেননি। তবে এই বিষয়টি স্বস্তি দিল কলকাতা নাইট রাইডার্সকে।

Harshit Rana

হর্ষিত রানা আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দারুণ ছন্দে ছিলেন। ২১টি ম্যাচের মধ্যে ১৯টি ইনিংসে তিনি বল হাতে তুলে নিয়েছেন ২৫টি উইকেট। ২০২২ সালে ২ ম্যাচে ১টি, ২০২৩ সালে ৬ ম্যাচে ৫টি এবং চলতি বছরের আইপিএলে ১৩টি ম্যাচের ১১টি ইনিংসে ১৯টি উইকেট দখল করেন হর্ষিত।

পরবর্তী টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাকা করাই লক্ষ্য হর্ষিতের। উল্লেখ্য, চলতি বছর আইপিএলে কেকেআরের মেন্টর ছিলেন বর্তমান ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। তিনি হর্ষিতকে হাতের তালুর মতোই চেনেন। মনে করা হচ্ছে, পরবর্তী টি২০ বিশ্বকাপ নিয়ে নির্বাচকদের প্ল্যানে ভালোভাবেই আছেন হর্ষিত।

ভারত ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরে নিয়েছে। ফলে দলে কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করাই যেতে পারতো। আজ অর্শদীপ সিংকে বাইরে রেখে রবি বিষ্ণোইকে দলে নিয়েছে ভারত। তবে হর্ষিত সুস্থ থাকলে তাঁকেই সম্ভবত খেলানো হতো। সেক্ষেত্রে হায়দরাবাদেই আন্তর্জাতিক অভিষেক হতো দিল্লির বছর বাইশের বোলার হর্ষিতের।

কথায় আছে, কারও পৌষ মাস কারও সর্বনাশ। এটি পুরোপুরিভাবে খাটছে হর্ষিতের ক্ষেত্রে। কারণ, যদি হর্ষিতের আজ টি২০ আন্তর্জাতিক অভিষেক হতো তাহলে আইপিএলে তাঁর দর বেড়ে কয়েক কোটি হতে পারতো। সেটা হচ্ছে না। ফলে স্বস্তি পেল কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলে কোন দল কাকে ধরে রাখবে সেটা জানিয়ে দিতে হবে ৩১ অক্টোবরের মধ্যেই। এই সময়কালে ভারতের সাদা বলের কোনও সিরিজ নেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট রয়েছে ভারতের। সেই দলে থাকার প্রশ্নই নেই হর্ষিতের। ঘোষিত মূল দলে হর্ষিতের নামও নেই। রয়েছে ট্রাভেলিং রিজার্ভদের তালিকায়।

আইপিএলে সর্বাধিক ৬ ক্রিকেটারকে ধরে রাখতে পারবে একেকটি ফ্র্যাঞ্চাইজি। সরাসরি রিটেনশন বা রাইট টু ম্যাচ বিকল্পের ব্যবহার করে। আন্তর্জাতিক ক্রিকেট খেলা সর্বাধিক ৫ জনকে এবং সর্বাধিক ২ জন আনক্যাপড প্লেয়ার রাখা যাবে। রিটেনশন তালিকার প্রথম পাঁচে থাকা ক্রিকেটারদের দর যথাক্রমে ১৮ কোটি, ১৪ কোটি, ১১ কোটি, ১৮ কোটি ও ১৪ কোটি।

আজ হর্ষিত যদি বাংলাদেশের বিরুদ্ধে খেলতেন তাহলে আইপিএলে তাঁকে ধরে রাখতে কলকাতা নাইট রাইডার্সকে অন্তত ১১ কোটি টাকায় ধরে রাখতে হতো। কিন্তু হর্ষিত আইপিএল রিটেনশনের ডেডলাইন অবধি আনক্যাপড থাকছেন। ফলে তাঁকে কয়েক কোটি কম টাকায় ধরে রাখতে পারবে কেকেআর। কেন না, আনক্যাপডদের ধরে রাখতে ৪ কোটি টাকায় খরচ করলেই হবে। ফলে ভাইরাল ইনফেকশন হর্ষিতের লক্ষ্মীলাভেও প্রতিবন্ধকতা তৈরি করল। সোশ্যাল মিডিয়ায় অনেকে মজা করে বলেছেন, হর্ষিতকে নিয়ে গৌতম গম্ভীর ও শাহরুখ খানের মধ্যে ভালোই বোঝাপড়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+