জসপ্রীত বুমরাহের পর এবার বাইশ গজে ফিরছেন হার্দিক পান্ডিয়া, দেখুন কোন টুর্নামেন্টে

জসপ্রীত বুমরাহের পর এবার বাইশ গজে ফিরছেন হার্দিক পান্ডিয়া, দেখুন কোন টুর্নামেন্টে

জসপ্রীত বুমরাহের পর এবার ২২ গজে ফিরতে চলেছেন হার্দিক পান্ডিয়া। দুই ক্রিকেটারই পিঠের চোটের কারণে ক্রিকেট থেকে বাইরে ছিলেন।

সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই দলে সুযোগ পেয়েছেন জসপ্রীত। একই দিনে এবার ক্রিকেটে ফিরতে চলেছেন পান্ডিয়া।

জসপ্রীত বুমরাহের পর এবার বাইশ গজে ফিরছেন হার্দিক পান্ডিয়া, দেখুন কোন টুর্নামেন্ট

ভারতীয় অলরাউন্ডার অবশ্য এখনই জাতীয় দলে ফিরছেন না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় এ দলের স্কোয়াডে সুযোগ পেয়েছেন হার্দিক।

চলতি বছরের অক্টোবরে হার্দিকের পিঠে অস্ত্রোপচার হয়েছিল। সেপ্টেম্বর থেকে পিঠের চোটের কারণে মাঠের বাইরে পান্ডিয়া। ইংল্যান্ডে গিয়ে তাঁর অস্ত্রোপচার হয়। নিউজিল্যান্ড সফরে প্রথম শ্রেণীর ম্যাচে ভারতীয় এ দলের হয়ে অধিনায়কের ভূমিকায় হনুমা বিহারী ও ৫০ ওভারের ম্যাচে নেতার ভূমিকায় থাকবেন শুভমন গিল।

২০১৮ সালে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নিজের বোলিংয়ের সময়ই বিপজ্জনকভাবে পরে গিয়ে চোট পান হার্দিক। এরপর স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন পান্ডিয়া।

সেই থেকেই পিঠের নিচের অংশ চোট নিয়ে বারেবারে সমস্যায় পড়েছেন হার্দিক। এবার বিশ্বকাপের পর অবশ্য চোট গুরুতর থাকার অস্ত্রোপচার করতে হয়েছিল। ইংল্যান্ডের অস্ত্রোপচার ও রিহ্যাবের পর এখন অবশ্য পুরোপুরি সুস্থ পান্ডিয়া।

নিউজিল্যান্ড সফরে ভারতীয় এ দলের প্রথম ম্যাচ ১৭ জানুয়ারি। এরপর ২২, ২৪, ও ২৬ জানুয়ারি তিনটি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+