ICC WTC final : সচিন...সচিন...সচিনের মাঝে সৌরভ-দ্রাবিড়ের নাম, পন্থের মুখে নেই ধোনি বন্দনা

ICC WTC final : সচিন...সচিন...সচিনের মাঝে সৌরভ-দ্রাবিড়ের নাম, পন্থের চোখে নেই ধোনি

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে। কিউয়ি বোলারদের ব্যাট হাতে উত্তর দিচ্ছে ভারতের বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানের জুটি। সেই আবহে দুই দলের ক্রিকেটারদের নিয়ে তৈরি করা এক প্রশ্নোত্তর পর্বের ভিডিও পোস্ট করেছে আইসিসি। যেখানে ভারত এবং নিউজিল্যান্ডের ক্রিকেটাররা তাঁদের আদর্শের নাম উল্লেখ করেছেন। সচিন তেন্ডুলকরে আমোদিত সেই অনুষ্ঠানে উঠে এলে সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, অ্যাডাম গিলক্রিস্ট ও অ্যালান ডোনাল্ডের মতো কিংবদন্তিদের নাম।

সচিনে আমোদিত ক্রিকেট

সচিনে আমোদিত ক্রিকেট

সোশ্যাল মিডিয়ায় আইসিসি-র পোস্ট করা ভিডিওতে আদর্শ হিসেবে সচিন তেন্ডুলকরের নামই উল্লেখ করেছেন ভারত এবং নিউজিল্যান্ডের অধিকাংশ ক্রিকেটার। তালিকায় রয়েছে রবিচন্দ্রণ অশ্বিন, ইশান্ত শর্মা, চেতেশ্বর পূজারা এবং কিউয়ি উইকেটরক্ষক-ব্যাটসম্যান বিজে ওয়াটলিংয়ের নাম। শৈশব থেকেই মাস্টার ব্লাস্টার তাঁদের ক্রিকেটের প্রতি আকর্ষিত করেছেন বলে জানিয়েছেন প্রত্যেকে।

পূজারার মুখে সৌরভ-দ্রাবিড়ের নাম

পূজারার মুখে সৌরভ-দ্রাবিড়ের নাম

সচিন তেন্ডুলকরকে আদর্শ বলা চেতেশ্বর পূজারা সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়ের নামও উল্লেখ করেছেন। তিন ক্রিকেটার তাঁর ওপর অনেকটাই প্রভাব বিস্তার করেছেন বলে জানিয়েছেন ভারতীয় ব্যাটসম্য়ান। উল্লেখ্য পূজারার ব্যাটিং ধরনে রাহুল দ্রাবিড়ের ছায়া পান ক্রিকেট বিশেষজ্ঞরা। এ প্রজন্মের মিস্টার ডিপেন্ডেবল অবশ্য গত দুই বছর ধরে টেস্টে সেভাবে রান করতে পারছেন না। তবে পূজারা শীঘ্র ফর্মে ফিরবে বলে বিশ্বাস করেন ক্রিকেট প্রেমীরা।

ঋষভ পন্থের পছন্দ গিলক্রিস্ট

ঋষভ পন্থের পছন্দ গিলক্রিস্ট

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জেতার ক্ষেত্রে ভারতের হয়ে বড় ভূমিকা নিতে পারেন ঋষভ পন্থ। সেই তিনিই নিজের আদর্শ হিসেবে অ্যাডাম গিলক্রিস্টের নাম উল্লেখ করেছেন। এমএস ধোনি ঘনিষ্ঠ পন্থের বক্তব্য, শৈশবে অস্ট্রেলিয় লেজেন্ডকে দেখেই তিনি ক্রিকেটের প্রতি আকৃষ্ট হয়েছেন। সেক্ষেত্রে ঋষভের মুখে ধোনির নাম না শুনে কিছুটা অবাকই হয়েছে ক্রিকেট দুনিয়া।

ম্যাকগ্রা, ডোনাল্ড, সাইমন্ডস

অনেক ভেবে নিজের আদর্শ হিসেবে অজি গ্রেট গ্লেন ম্যাকগ্রার নাম উল্লেখ করেছেন ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। নিউজিল্যান্ডের অল রাউন্ডার কলিন দে গ্র্যান্ডহোম নিজের আইডল হিসেবে অ্যান্ড্রু সাইমন্ডসের নাম উল্লেখ করেছেন। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অ্যালান ডোনাল্ডকেই নিজের আদর্শ বলে আখ্যা দিয়েছেন কিউয়ি ফাস্ট বোলার নেইল ওয়েগনার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+