কী কারণে, বিসিসিআইকে তোপ দাগলেন গম্ভীর, জেনে নিন

যে ভাবে ওডিআই বা টি২০ ক্রিকেটের মার্কেটিং করে বিসিসিআই, সেই রকমটা করে না টেস্ট ক্রিকেটের জন্য।

'বিসিসিআই আইপিএলের মতো প্রবল জনপ্রিয় লিগের চালু করলেও, টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার জন্য বিশেষ কোনও পদক্ষেপই নেয়নি ভারতীয় বোর্ড'। বক্তার নাম গৌতম গম্ভীর। ভারতের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য। এবং দু'বারের আইপিএল জয়ী অধিনায়ক।

কী কারণে, বিসিসিআইকে তোপ দাগলেন গম্ভীর, জেনে নিন

স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত গম্ভীর নিজের এই মতামত জানান কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস-এর প্রধান বিনোদ রাই এবং বিসিসিআই এর সিইও রাহুল জোহরির উপস্থিতিতেই।

একটি বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন গম্ভীর। সেখানেই জানান নিজের মত। তিনি আরও বলেন, 'আমার মনে হয় না মার্কেট ধরার জন্য যে ভাবে টি ২০ ক্রিকেট বা ওডিআই ক্রিকেটের প্রচার করে বিসিসিআই, তেমনটা তারা করে টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে একটা টেস্টের কথা মনে পড়ে। যেখানে প্রথম দিন খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন মাত্র এক হাজার জন মানুষ। ভাবুন বীরেন্দ্র সহবাগ, সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণের মতো ক্রিকেটারেরা খেলছে আর সেখানে উপস্থিত মাত্র এক হাজার জন মানুষ।'

আগামী মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি২০ ম্যাচ এবং তিনটি ওডিআই ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

এই বিষয়ে গম্ভীর বলেন, 'সাদা বলে ক্রিকেট খেলার থেকে সম্পূর্ণ আলাদা লাল বলে ক্রিকেট খেলা। তিনটি ওডিআই আর টি২০ ফল কখনওই যথেষ্ট নয় এটা বোঝানোর জন্য যে টেস্টের জন্য একটা দল কতটা তৈরি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+