ইডেনের বাইরে পুলিশের লাঠি চালানো ঠিক হয়নি, মুখ খুললেন গৌতম গম্ভীর

কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন গৌতম গম্ভীর শুক্রবার নিজের ফেসবুক পেজে জানিয়েছেন, "আমাকে বলতেই হবে যে, কেকেআরের সংবর্ধনার ফলে কলকাতাবাসীর যে অসুবিধা হল, তাতে আমি হতাশ। ভারতে ক্রিকেটপ্রেমীরা হলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হয়নি। আরও খারাপ হয়েছে, নিরীহদের ওপর লাঠিচার্জ করাটা। ঈশ্বর করুন, আমার কেকেআর দল যেন আরও ট্রফি জেতে। কিন্তু আমার কথা ধরলে বলব, এমন সংবর্ধনা যথেষ্ট হয়েছে, আর নয়।"
ঘনিষ্ঠ মহলে তিনি নাকি স্বীকার করেছেন, ঘটনার দিন ইডেন গার্ডেনের ভিতরে থাকায় কিছুই জানতে পারেননি। কিন্তু পরে সংবাদপত্রে, টিভি থেকে সব কিছু জানতে পেরে খুবই দুঃখ পেয়েছেন। পুলিশ ক্রিকেটপ্রেমীদের ওপর লাঠি চালিয়ে ঘোর অন্যায় করেছে বলে মনে করেছেন গৌতম গম্ভীর।
এদিন দুপুর আড়াইটে পর্যন্ত এই পোস্টটি 'লাইক' করেছে ২৫,৫৭৫ জন এবং ৩৫৪টি 'শেয়ার' হয়েছে।
এর আগে বিভিন্ন মহল থেকে কেকেআর-কে সংবর্ধনা দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। সরকারি খরচে কেন ব্যক্তি মালিকানাধীন একটি দলকে নিয়ে এমন মাতামাতি করা হবে, তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছিল বিভিন্ন মহল। রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রী, আমলারা ব্যক্তিগতভাবে সরকারের এই সিদ্ধান্তের ঘোর সমালোচনা করেছেন, অবশ্যই গোপনে। পাছে মুখ খুললে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোপে পড়ে যান, তাই প্রকাশ্যে কেউ কিছু বলছেন না।

Post by Gautam Gambhir.

Click it and Unblock the Notifications