করোনার বিরুদ্ধে লড়াইয়ে মোদীর পাশে সাহয্যের হাত গম্ভীরের,ক্রিকেটারদের মধ্যে দিলেন সবচেয়ে বেশি অর্থ
করোনার বিরুদ্ধে লড়াইয়ে মোদীর পাশে সাহায্যের হাত গম্ভীরের, ক্রিকেটারদের মধ্যে দিলেন সবচেয়ে বেশি অর্থ
দেশকে দুবার ক্রিকেট বিশ্বকাপ দিয়েছেন। ২০০৭ ও ২০১১ ক্রিকেট বিশ্বকাপ অন্যতম নায়ক ছিলেন বাঁ-হাতি ব্যাটসম্যান গৌতম গম্ভীর। ক্রিকেট কেরিয়ার শেষ করে তিনি এখন দিল্লির বিজেপি সাংসদ। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এবার দেশের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রাক্তন ক্রিকেটার।

করোনা মোকাবিলায় ২১ দিনের লকডাউন
করোনা মোকাবিলায় দেশ জুড়ে এখন ২১ দিনের লকডাউন পরিস্থিতি। এই পরিস্থিতিতে দেশের পিছিয়ে পড়া মানুষরা অন্ন সংস্থানে সমস্যায় পড়েছেন। সেই সঙ্গে করোনার চিকিৎসার জন্যে বিপুল খরচ রয়েছে। এই ক্ষেত্রে ক্রীড়াজগৎ থেকে সেলিব্রিটিরা নিজেদের সাধ্যমত আর্থিক সাহায্য করে প্রধামন্ত্রীর আপতকালীন ত্রাণ তহবিলে সাহায্য করছেন। সেখানেই ক্রিকেটারদের মধ্যে সবেচয়ে বেশি টাকা দান করলেন ক্রিকেটার-সাংসদ গম্ভীর।

গম্ভীরের সাহায্য
করোনামুক্ত দেশ গড়ার কাজে রিলিফ ফান্ডে নিজের সাংসদ তহবিলের লোকাল এরিয়া ডেভলপমেন্ট স্কিম থেকে ১ কোটি টাকা দিতে চলেছেন গম্ভীর।

কী বললেন গম্ভীর
গম্ভীর বলেন, 'এই মুহূর্তে আমাদের দেশে যা সম্পদ রয়েছে, সবটাই করোনার বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার করা উচিত। তবেই দেশ ঘুরে দাঁড়াতে পারবে। রিলিফ ফান্ডের জন্যে তাই সাংসদ তহবিল থেকে ১কোটি অনুদানের ব্যবস্থা করেছি। সেই সঙ্গে সাংসদ হিসেবে এক মাসের বেতনও কেন্দ্রীয় ত্রাণ তহবিলে দান করেছি।

অন্য ক্রিকেটারদের সাহায্য
উল্লেখ্য ক্রিকেটারদের মধ্যে সুরেশ রায়না ৫২ লাখ, সচিন তেন্ডুলকর ৫০ লাখ প্রধানমন্ত্রীর আপতকালীন ত্রাণ তহবিল ও নিজ নিজ রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন।পি ভি সিন্ধু ১০ লক্ষ টাকা দান করেছেন।












Click it and Unblock the Notifications