কীভাবে বিখ্যাত হল 'চিকু', অনুষ্কার সঙ্গে তাঁর সম্পর্ক কেমন, অকপটে জানালেন বিরাট

কীভাবে তিনি হলেন চিকু, অনুষ্কার সঙ্গে তাঁর সম্পর্ক কেমন, অকপটে জানালেন বিরাট

করোনা ভাইরাসের দাপটে বিপর্যস্ত পৃথিবী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই দেশেই লকডাউন জারি করেছে সরকার। সাধারণ মানুষের পাশাপাশি ঘরবন্দি হয়ে পড়েছেন ক্রিকেটাররা। এমনই এক পরিস্থিতিতে ইনস্টাগ্রাম লাইভে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কথা বললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন। এই কথোপকথনে নিজের ডাকনাম থেকে স্ত্রী অনুষ্কা শর্মার সম্পর্ক নিয়ে অকপট হয়েছেন বিরাট।

করোনার প্রভাব

করোনার প্রভাব

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বলি হয়েছেন ৪৯ হাজারেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা সাড়ে ৯ লক্ষ ছাড়িয়েছে। ভারতে এখনও পর্যন্ত ৫৮ জনের প্রাণ কেড়েছে করোনা। ইংল্যান্ডে করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন প্রায় ৩ হাজার মানুষ। ভারতে মৃতের সংখ্যা প্রায় ৬০।

বিরাট ও পিটারসেনের কথোপকথন

লকডাউনে পরিবারের সময় কাটানোর পাশাপাশি ঘরেই শরীর চর্চা চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। তারই ফাঁকে সহ ক্রিকেটারদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় চলছে হাসি, মসকরা ও বার্তালাপ। কার্যত সময় কাটাতেই ইনস্টাগ্রামের লাইভ চ্যাটে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কথোপকথনে সামিল হন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন।

কীভাবে বিরাটের নাম চিকু

কীভাবে বিরাটের নাম চিকু

তাঁর নাম চিকু হল কীভাবে, কেভিন পিটারসেনের সামনে সেই রহস্যের উন্মোচন করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। বলেছেন, ২০০৭ সালে দিল্লির হয়ে রঞ্জি ট্রফি খেলার সময় তাঁর বয়স অনেকটাই কম ছিল। তিনি অনেকটাই মোটাসোটা ছিলেন এবং তাঁর গালও ফোলা ছিল বলে জানিয়েছেন বিরাট। বলেছেন, সেই সময় চুল উঠে যাওয়ার ভয়ে তিনি নিজের মাথা প্রায় অর্ধেক কামিয়ে ফেলেছিলেন। ফলে তাঁর কান এবং গাল আরো বেশি প্রস্ফুটিত হয়েছিল। সেই সময় ওই দলের কোচ, কমিক চম্পকের প্রধান চরিত্রের নাম অনুসারে তাঁর নাম চিকু রেখেছিলেন বলে জানিয়েছেন বিরাট কোহলি।

কার মাধ্যমে জনপ্রিয়

কার মাধ্যমে জনপ্রিয়

কেভিন পিটারসেনের প্রশ্নের উত্তরে বিরাট কোহলি জানিয়েছেন যে লেজেন্ড মহেন্দ্র সিং ধোনিই তাঁর চিকু নামটি জনপ্রিয় করেন। উইকেটের পিছনে দাঁড়ানো অবস্থাতে মাঝেমাঝেই বিরাটকে চিকু বলে ডাকতে শোনা গিয়েছে মাহিকে। সে কথা স্বীকার করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

অনুষ্কা ও বিরাটের সম্পর্ক

অনুষ্কা ও বিরাটের সম্পর্ক

করোনা ভাইরাসের জেরে লকডাউনে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির চুল কেটে দিচ্ছেন তাঁর স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মা, সে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সে ব্যাপারে প্রশ্ন করা হলে বিরাট অকপটে জানান যে তাঁর ও অনুষ্কার সম্পর্ক দুর্দান্ত। তাঁরা এক জায়গায় সীমাবদ্ধ থাকতে পছন্দ করেন না বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। তাঁরা একে অপরকে সময় দেওয়ার চেষ্টা করেন বলেও দাবি করেছেন বিরাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+