আমার জন্য প্রার্থনা করুন, করোনা আক্রান্ত হয়ে লিখলেন প্রাক্তন অধিনায়ক
বিগ ব্রেকিং! এবার করোনার শিকার দেশের প্রাক্তন অধিনায়ক
করোনায় বিশ্বজুড়ে থর হরিকম্প পরিস্থিতি। প্রতিদিনই বিশ্বে লাফিয়ে লাফিয়ে কোভিড-১৯ পসিটিভের সংখ্যা বাড়ছে। ভারতে আজ আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এর মাঝে ক্রিকেটে খারাপ খবর! করোনা শিকার এবার দেশের প্রাক্তন অধিনায়ক।

করোনা আক্রান্ত কে?
বিশ্বমহামারী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত এবার পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি।

খবর কতটা সত্যি
শুরতে এখবর ছড়িয়ে পড়ার পর অনেকেই গুজব বলে ধরে নিয়েছিল। কিন্তু সত্যিই আফ্রিদি কোভিড পসিটিভ বলে জানা গিয়েছে। আফ্রিদি নিজে টুইট করে এই খবর জানিয়েছেন।

শাহিদের পোস্ট
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক টুইটে জানান, 'আমি বৃহস্পতিবার থেকে অসুস্থ বোধ করছিলাম। করোনা পরীক্ষা হওয়ার পর ফল হাতে পেয়েছি।দুর্ভাগ্যের বিষয় কোভিড-১৯ পসিটিভ। আমার জন্য প্রার্থনা করুন। '

করোনা পরিস্থিতিতে আফ্রিদির সাহায্য
প্রসঙ্গত পাকিস্তানে করোনা মোকাবিলায় দীর্ঘদিন ধরে আফ্রিদির ফাউন্ডেশন কাজ করে চলেছে। প্রাক্তন ক্রিকেটারের স্বেচ্ছাসেবী সংস্থা লকডাউনের সময় নিত্য প্রয়োজনীয় খাবার থেকে শুরু করে অনান্য সামগ্রী দিয়ে দুর্গত মানুষদের সাহায্য করেন। আফ্রিদি নিজে বিভিন্ন জায়গায় উপস্থিত থেকে দুর্গতদের সাহায্য করেছেন।

এই নিয়ে পাকিস্তান কতজন ক্রিকেটার করোনা আক্রান্ত
দিন কয়েক আগে পাকিস্তানের প্রাক্তন ওপেনার তৌফিক উমর করোনা থেকে মুক্তি পান। পাকিস্তানে করোনা আক্রান্ত হয়ে এর আগে দুই জন প্রথম শ্রেণির ক্রিকেটারের মৃত্যু হয়েছে। করাচির রাজু শেখ ও পোশোয়ারের জাফর সরফরাজ এর আগে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারান।












Click it and Unblock the Notifications