IND vs NZ: ভারতে রেকর্ড রানের লিড নিউজিল্যান্ডের, চিন্নাস্বামীতে অগ্নিপরীক্ষা ভারতীয় ব্যাটসম্যানদের

ইংল্যান্ডকে হেলায় হারিয়ে, বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ঘরের মাঠে বিরাট আত্মবিশ্বাস নিয়ে নিউজি‌ল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। কিন্তু বেঙ্গালুরুতে তৃতীয় দিনের দুপুরেই প্রবল চাপে ভারত। চিন্নাস্বামীতে অগ্নিপরীক্ষার মুখে ভারতীয় ব্যাটাররা।

প্রথম ইনিংসে মাত্র ৪৬ ‌রানেই অল আউট হয়ে যায় ভারত। আশা করা হয়েছিল ভারতীয় বোলাররা দলকে ম্যাচে ফিরিয়ে আনবেন। কিন্তু ভারতীয় সমর্থকদের আশায় জল ঢেলে দিলেন কিউয়ি ব্যাটাররা। প্রথম ইনিংসে ৪০২ রান স্কোর বোর্ডে তুলে ভারতকে চাপের প্রেসার কুকারে ঢুকিয়ে দিলেন রাচিন রবীন্দ্ররা। দ্বিতীয় ইনিংয়ে ৩৫৬ রানে পিছিয়ে থেকেই ব্যাট করতে নামবে ভারত।

New Zealand

বেঙ্গালুরুতে দ্বিতীয় দিনের খেলার শেষে রাচিন রবীন্দ্র ছিলেন ২২ রানে অপরাজিত। অন্যদিকে ড্যারেল মিচেল ১৪ রানে নট আউট থেকে মাঠ ছেড়েছিলেন। ভারতের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠলেন রাচিন রবীন্দ্র। ১৫৭ বলে ১৩৪ রানের দুরন্ত ইনিংস খেললেন কিউয়ি এই ব্যাটার। কনওয়ে করলেন ৯১ এবং টিম সাউদি করলেন ৬৫।

এই প্রথমবার ভারতের মাটিতে ৩০০ রানের লিড পেল নিউজিল্যান্ড। অথচ তৃতীয় দিনের শুরুটা ভালোভাবেই করেন ভারতীয় বোলরারা। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও রবীন্দ্র জাডেজা প্রথম সেশনে চারটি উইকেট তুলে নেন। কিন্তু ভূমিপুত্র রাচিনই ভারতকে কঠিন পরীক্ষার মুখে ফেলে দিলেন।

তৃতীয় দিনের শুরুতে নিউজি‌ল্যান্ড ইনিংসে প্রথম ধাক্কাটা দেন সিরাজ। ১৮ রানে আউট করলেন মিচেলকে। উইকেটরক্ষক টম ব্লান্ডেলকে ৫ রানে আউট করলেন বুমরাহ। এরপরই বল হাতে ভেল্কি দেখাতে শুরু করলেন জাদেজা।পরপর দুই উইকেট নিলেন জাড্ডু। ১৪ রানে গ্লেন ফিলিপস এবং ম্যাট হেনরিকে ৮ রানে আউট করলেন।

কিন্তু ভারতের পথ কঠিন করে দিলে‌ন টিম সাউদি। রাচিনের সঙ্গে জুটি গড়ে ১৩২ বলে ১৩৭ রানের অনবদ্য একটা পার্টনারশিপ গড়ে তুললেন। যা কিউয়িদের লিড বাড়াতে সাহায্য করল। ৭৩ বলে ৬৫ ‌রানের দুরন্ত ইনিংস খেললেন। পাঁচটি চার এবং চারটি ছক্কা মারেন। শেষ পর্যন্ত সিরাজের বলে আউট হ‌লেন। আজাজ প্যাটেল ৪ রান করে আউট হলে‌ন।

তবে শেষ উইকেটে লড়ে যেতে থাকেন রচিন। শেষ পর্যন্ত ১৫৭ বলে ১৩৪ রান করে আউট হলেন রাচিন। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার এবং চারটি ছক্কা।ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট নিলেন। দুটি উইকেট পান সিরাজ, একটি করে উইকেট পেলেন বুমরাহ ও অশ্বি‌ন। বল হাতে নজির গড়লেন বুমরাহ। টম বান্ডেলকে ফিরিয়ে টেস্টে বুমরাহ চলতি বছরের সবচেয়ে বেশি উইকেটশিকারি হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+