Father's Day: জিভার ভিডিও-তে ভিন্ন মুডে ক্যাপ্টেন কুল, ফাদার্স ডে উপলক্ষ্যে কোহলিকে চমক দিলেন ভামিকা
আইপিএল খেলে কয়েক সপ্তাহ আগেই বাড়ি ফিরেছেন ধোনি, রয়েছেন অনেক ফুরফুরে মেজাজে। পিতৃ দিবসেও হালকা মেজাজেই দেখা গিয়েছে ক্যাপ্টেন কুলকে। বর্তমানে তিনি রাঁচিতে রয়েছেন। আপাতত কয়েক দিনের বিশ্রাম নেবেন। কিন্তু অবসর সময় কী করছেন ধোনি? ফাঁস করলেন কন্যা জিভা।
আপাতত ক্রিকেট থেকে অনেকটাই দূরে মাহি। সদ্য সমাপ্ত আইপিএল মরসুমে তাঁর অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছিল কিন্তু সরকারি ভাবে কোনও কিছু ঘোষণা করেননি। বরং কিছুটা রহস্য বজায় রেখেছেন।আগামী মরশুমে হলুদ জার্সিতে ফের তাঁকে দেখা যাবে কিনা এটা নিয়ে কিছুটা রহস্য বজায় রেখেছেন। তবে রাঁচিতে নিজের বাড়িতে আপাতত ছুটির মেজাজে ক্যাপ্টেন কুল।

রাঁচিতে ধোনির ফার্ম হাউস যেন একটা ছোটখাটো চিড়িয়াখানা। সেখানে বিভিন্ন প্রজাতির পোষ্যরা থাকে। ভিডিওতে ধোনিকে কখনও দেখা যাচ্ছে পোষ্যদের মাথায়-শরীরে হাত বুলিয়ে দিতে। শুধু মাহি নয় এই ভিডিও-তে দেখা গিয়েছেন সাক্ষী ও জিভাকে। তারাও বাড়ির পোষ্যদের নিয়ে খুনসুঁটিতে মেতেছেন। মাঝেমধ্যেই মাহিকে বিভিন্ন অবতারে দেখা যায়। কখনও দেখা যাচ্ছে তিনি গাড়ির মেকানিক, আবার কয়েক মাস পরেই পাল্টে যান কৃষকের ভূমিকায়।
নিজের প্রিয় এই জায়গায় বছরের বেশিরভাগ সময়টা কাটান ক্যাপ্টেন কুল। অবসরে ধোনির সঙ্গী কন্যা জিভা। তবে মেয়ে ছাড়াও আরও একাধিক সঙ্গী রয়েছে এমএসডির। এই ফার্ম হাউসেই রয়েছে মাহির একাধিক পোষ্য। যাদের নিয়েই সময় কাটাতে ভালোবাসেন ক্যাপ্টেন কুল। মাঝেমধ্যে সমাজ মাধ্যমে তাদের সঙ্গে ছবি বা ভিডিও প্রকাশ করেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
বয়সে ছোট হলেও পিছিয়ে নেই বিরাট কোহলি কন্যা ভামিকাও। বিরুষ্কার মেয়ে ফাদার্স ডে-তে বাবাকে একটি বিশেষ উপহার দিয়েছেন। একটি ছবি এঁকেছেন ভামিকা। যেখানে একটি বড় ও একটি ছোট পায়ের ছাপ। সঙ্গে লেখা হ্যাপি ফাদার্স ডে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্ত্রী অনুষ্কা শর্মা।
সব মিলিয়ে দুই তারকার খুদে সন্তানই কিন্তু ফাদার্স ডে উপলক্ষ্যে তাদের বাবাকে চমকে দিলেন।












Click it and Unblock the Notifications