ভারত-অস্ট্রেলিয়া তিনটি টেস্টই শেষ ৩ দিনে! রোহিতের চোখে ইন্টারেস্টিং, ক্রিকেটপ্রেমীরা বোর্ডকে দিলেন বার্তা
ভারত-অস্ট্রেলিয়া চলতি টেস্ট সিরিজের তিনটি টেস্টই শেষ হয়ে গেল তৃতীয় দিনে। ক্রিকেটপ্রেমীরা বিসিসিআইয়ের কাছে আর্জি জানালেন, চতুর্থ ও পঞ্চম দিনের টিকিট বিক্রি না করার জন্য।
বর্ডার-গাভাসকর ট্রফির চলতি ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের তিনটি ম্যাচই শেষ হতে পুরো তিনদিন লাগল না। যা দেখে যারপরনাই বিরক্ত ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ইন্দোর টেস্টের গ্যালারি থেকে তাই বার্তা এলো, বিসিসিআই যেন টেস্ট ম্যাচের চতুর্থ ও পঞ্চম দিনের টিকিট বিক্রি না করে। যদিও রোহিত শর্মা তিন দিনে ম্যাচ শেষ হওয়ার মধ্যে 'ইন্টারেস্টিং' দিক দেখছেন।

ভারতে টানা ৬টি টেস্ট গড়াল না পঞ্চম দিনে
২০২১ সালের নভেম্বরে কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টটি ড্র রেখেছিল ভারত। সেই টেস্টটির পর ভারতের মাটিতে আর কোনও টেস্ট পাঁচ দিনে গড়ায়নি। কানপুর টেস্টের পর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ভারত হারিয়েছিল ৩৭২ রানে, সেই ম্যাচের ফয়সালা হয়েছিল চতুর্থ দিনে। এরপর গত বছর এ দেশে দুই টেস্টের সিরিজ খেলতে এসেছিল শ্রীলঙ্কা। ভারত মোহালি টেস্টে জেতে ইনিংস ও ২২২ রানে। বেঙ্গালুরু টেস্টে জয় এসেছিল ২৩৮ রানে। এই দুটি টেস্টের ফলাফলই নির্ধারিত হয়েছিল তৃতীয় দিনে।

চলতি সিরিজে তিন দিনে টেস্ট শেষের হ্যাটট্রিক
চলতি সিরিজে নাগপুর টেস্টে ভারত জেতে ইনিংস ও ১৩২ রানে। সেই টেস্টের ফয়সালা হয় তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে। দিল্লি টেস্টে ভারত জেতে ৬ উইকেটে। সেই টেস্টটিরও ফয়সালা হয় তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির পরের সেশনে। ইন্দোর টেস্ট শেষ হয়ে গেল তৃতীয় দিন লাঞ্চের অনেক আগেই। স্বাভাবিকভাবেই চর্চায় হোলকার স্টেডিয়ামের পিচ। ঘূর্ণি পিচ বানিয়েও এখানে মুখ থুবড়ে পড়ল ভারত। একসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটের এক নম্বর দল হওয়ার নজিরটিও আপাতত গড়া গেল না। ইন্দোরের পিচকে আইসিসি বিলো অ্যাভারেজ বলে চিহ্নিত করবে কিনা তা নিয়ে জল্পনা চলছে।

রোহিতের কাছে ইন্টারেস্টিং
রোহিত শর্মা অবশ্য তিন দিনে টেস্ট শেষ হওয়ায় দোষের কিছু দেখছেন না। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ভারতের বাইরেও টেস্ট তিন দিনে শেষ হচ্ছে। দক্ষিণ আফ্রিকাতেও টেস্ট তিন দিনের বেশি গড়ায়নি। পাকিস্তানে টেস্ট ম্যাচ দেখে অনেকে বোরিং বোধ করছিলেন। ফলে আমরা টেস্ট ক্রিকেটকে চিত্তাকর্ষক করারই প্রয়াস চালাচ্ছি।

ক্ষুব্ধ ভক্তরা
চলতি সিরিজের পরের টেস্ট আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সেখানে ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট খেলেছিল ভারত। জিতেছে ২টিতেই। কিন্তু সেই দুটি টেস্ট মোট খেলা হয়েছিল ৫ দিন। ফেব্রুয়ারি মাসে সেখানে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টটি গোলাপি বলে খেলা হয়। দিন-রাতের সেই টেস্টটির ফয়সালা হয়েছিল দুই দিনেই। ভারত জিতেছিল ১০ উইকেটে। এর পরের টেস্টটি ভারত জেতে ইনিংস ও ২৫ রানে। সেই টেস্টটির ফয়সালা হয়েছিল তিন দিনে। আসন্ন টেস্টে তেমন কিছু হবে কিনা তা বলবে সময়। তবে বিরক্ত ক্রিকেটপ্রেমীরা বোর্ডের কাছে অনুরোধ করেছেন, টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনের টিকিট বিক্রি না করতে। তিন দিনে টেস্ট শেষ হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা।
After see today's Pitch request to BCCI#INDvAUS #BGT2023 pic.twitter.com/9bcjGBTWGZ
— भाई साहब (@Bhai_saheb) March 1, 2023
Test Matches in India be like...#INDvAUS pic.twitter.com/MPgw6aXOU0
— RVCJ Media (@RVCJ_FB) March 3, 2023
India trying to make extreme turning wicket in Indore vs Australia didn't end well #INDvsAUSTest #IndvsAus #INDvAUS pic.twitter.com/FF1mcAl6Y9
— aman (@bilateral_bully) March 3, 2023












Click it and Unblock the Notifications