ফ্যানেদের দুষ্টুমি!বিরাটের ছবিতে জুড়ল অনুষ্কার 'বোল্ড লুক', স্ত্রীর সঙ্গে প্রথম আলাপে কী বলেছিলেন?
ফ্যানেদের দুষ্টুমি! কোহলির পোস্ট করা ছবিতে অনুষ্কাকে জুড়ে দিয়ে মজা করলেন ফ্যানেরা। বিরুষ্কা জুটির সেই ছবিই এখন সোশ্য়ায় মিডিয়ায় ভাইরাল।
ফ্যানেদের দুষ্টুমি! কোহলির পোস্ট করা ছবিতে অনুষ্কাকে জুড়ে দিয়ে মজা করলেন ফ্যানেরা। বিরুষ্কা জুটির সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
— Virat Kohli (@imVkohli) September 8, 2019 |
ঠিক কী ঘটেছে?
ওয়েস্ট ইন্ডিজ সফরের পর স্ত্রী অনুষ্কাকে নিয়ে আজ মুম্বইয়ে ফিরে এসেছেন বিরাট। তার আগে সোশ্যাল মিডিয়ায় ওয়েস্ট ইন্ডিজের সমুদ্র সৈকতের একটি ছবি পোস্ট করেছেন ভারত অধিনায়ক। সেই ছবিতে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন কোহলি। আর এই ছবি নিয়েই দুষ্টুমি শুরু করলেন নেটিজেনরা।
— K A S H I (@terikahkelunga) September 8, 2019 |
এডিট হয়ে বিরাটের ছবিতে ঢুকিয়ে দেওয়া হল অনুষ্কাকে
বিরাটের পোস্ট করা এই ছবিতেই অনুষ্কাকে এডিট করে ঢুকিয়ে দিয়েছেন ফ্যানেরা। সেখানে অনুষ্কা অভিনীত 'বদমাস কোম্পানি' সিনেমায় সমুদ্র সৈকত থেকে বিকিনি পরে লাস্যময়ীরূপে উঠে আসার এক দৃশ্যের ছবি পোস্ট করা হয়েছে। এডিটিংয়ের পর যা দেখে মনে হচ্ছে সমুদ্র সৈকতে অনুষ্কার রূপ দেখে মোহিত হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন বিরাট!
অনুষ্কার সঙ্গে প্রথম আলাপে কী বলেছিলেন বিরাট
অন্য দিকে অনুষ্কার সঙ্গে প্রথম আলাপে তাঁকে কী বলেছিলেন ফাঁস করলেন কোহলি। এক ইন্টারভিউতে তিনি বলেছেন, নামি ব্র্যান্ডের স্যাম্পু কোম্পানির বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে অনুষ্কার সঙ্গে তাঁর প্রথম আলাপ হয়। শুটিং সেটে প্রথম দিন অনুষ্কার সামনে বেশ নার্ভাস ছিলেন বিরাট। সেকারণে জোকস দিয়ে আলাপ পর্ব শুরু করেছিলেন। এমনিতে বিরাট খুব একটা লম্বা নন। সেকারণে অনুষ্কার হিলের দিকে তাকিয়ে প্রথম সাক্ষাতে মজা করে বিরাট বলেছিলেন,'আপনার এরচেয়ে বড় হিল নেই?'












Click it and Unblock the Notifications