কোহলিকে বিয়ের প্রস্তাব, অর্জুনের সঙ্গেও ঘনিষ্ঠতা! ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার বাগদান সারলেন বান্ধবীর সঙ্গে

দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে বাগদান সারলেন ইংল্যান্ডের মহিলা দলের তারকা ক্রিকেটার ড্য়ানিয়েল ওয়াট। তিনি বিরাট কোহলিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, অর্জুন তেন্ডুলকরের সঙ্গে সম্পর্ক নিয়েও জল্পনা ছিল।

ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের তারকা ড্যানিয়েল ওয়াট (Danielle Wyatt)। কয়েক বছর আগে তিনি বিরাট কোহলিকে সোশ্যাল মিডিয়া মারফত দিয়েছিলেন বিয়ের প্রস্তাব।

এমনকী কোহলির সঙ্গে অনুষ্কার বিয়ের সময় শুভেচ্ছাও জানান। অর্জুন তেন্ডুলকরের সঙ্গে কখনও ক্রিকেট মাঠে, কখনও নৈশভোজে দেখা গিয়েছে এই তারকাকে। দুজনের সম্পর্ক নিয়ে চর্চাও শুরু হয়। সেই ড্যানিয়েল ওয়াট এবার বাগদান সেরে ফেললেন বান্ধবীর সঙ্গে।

ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার বাগদান সারলেন বান্ধবীর সঙ্গে

এবার মহিলাদের টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালেও ইংল্যান্ড দলে ছিলেন ওয়াট। পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরানও করেন। ইংল্যান্ড মহিলা টি ২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয়। ভারতে শুরু হতে চলা মহিলাদের প্রিমিয়ার লিগেও খেলার ইচ্ছা ছিল ড্যানিয়েল ওয়াটের। কোনও দল তাঁকে নিয়ে আগ্রহ না দেখানোয় হতাশাও প্রকাশ করেন। তবে এরই মধ্যে তিনি সেরে ফেললেন বাগদান। দীর্ঘদিনের বান্ধবী জিওর্জি হজের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় আংটি বদলের ছবি পোস্ট করেছেন ওয়াট। ওয়াট ও হজকে চুম্বনরত অবস্থাতেও দেখা যাচ্ছে ভাইরাল ছবিটিতে। ক্যাপশনে লেখা মাইন ফরএভার।

ইতিমধ্যেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন হারলীন দেওল, শেফালি ভার্মা, ইশা গুহ, সারা গ্লেন, আলেকজান্দ্রা হার্টলি, সারা টেলর, পূজা বস্ত্রকার, আলানা কিং-সহ অনেক আন্তর্জাতিক ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় অনেকেই নজর রাখছেন বিরাট কোহলি বা অর্জুন তেন্ডুলকর কোনও শুভেচ্ছাবার্তা দেন কিনা সেদিকে। জানা যাচ্ছে, জর্জি হজ সিএএ বেস প্লেয়ার এজেন্সিতে মহিলা ফুটবলের প্রধান এবং লন্ডনে এফএ লাইসেন্সড এজেন্ট। ফলে তাঁদের সম্পর্কে ক্রিকেট ও ফুটবলেরও দারুণ মেলবন্ধন ঘটল।

ইংল্যান্ডের মহিলা দলের হয়ে ড্যানিয়েল ওয়াট ১০২টি একদিনের আন্তর্জাতিক ও ১৪২টি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। একদিনের আন্তর্জাতিকে তিনি ১৭৭৬ রান করার পাশাপাশি ২৭টি উইকেট দখল করেছেন। টি ২০ আন্তর্জাতিকে তাঁর ২৩৬৯ রান রয়েছে, উইকেট নিয়েছেন ৪৬টি। উইমেন্স প্রিমিয়ার লিগে ওয়াট খেলার সুযোগ না পাওয়ায় টুইটে লেখেন, ডব্লুপিএলে খেলার স্বপ্ন ছিল। হৃদয় ভেঙে গিয়েছে। তবে যাঁরা বিভিন্ন দলে সুযোগ পেয়েছেন তাঁদের ধন্যবাদ। ক্রিকেট খেলার পক্ষে ভারত দারুণ দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+