NZ vs ENG: টেস্টে ৫ লক্ষের বেশি রান! বিশ্ব ক্রিকেটে নজির গড়ে বাজবল জমানায় রেকর্ড লিড ইংল্যান্ডের

NZ vs ENG: ভারত সফরে এসে রোহিত শর্মার দলকে চুনকাম করা নিউজিল্যান্ড এবার নিজেদের দেশেই হোয়াইটওয়াশ হতে চলেছে। ইংল্যান্ডের কাছে।

তারই মধ্যে এবার বিশ্ব ক্রিকেটে নজির গড়ল বেন স্টোকসের ইংল্যান্ড। বিশ্বের প্রথম দেশ হিসেবে টেস্ট ক্রিকেটে তারা ৫ লক্ষ রান করার মাইলস্টোন পেরিয়ে গেল।

NZ vs ENG

ইংল্যান্ড ১০৮২টি টেস্ট খেলে এই মাইলফলক পার করল। ইংল্যান্ডের পর রয়েছে অস্ট্রেলিয়া, টেস্টে যারা মোট প্রায় ৪ লক্ষ ২৯ হাজার রান করেছে। ভারতীয় ক্রিকেট দল টেস্টে ২ লক্ষ ৭৯ হাজারের কাছাকাছি রান তুলেছে।
ইংল্যান্ডের ব্যাটাররা টেস্টে সর্বমোট ৯২৯টি শতরান করেছেন। অস্ট্রেলিয়া ও ভারতীয় ব্যাটারদের ক্ষেত্রে সেই সংখ্যা যথাক্রমে ৮৯৩ ও ৫৫২।

ওয়েলিটংটনে চলছে নিউজিল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের দ্বিতীয় তথা শেষ টেস্ট। আজ দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৫৩৩ রানে এগিয়ে রয়েছে। যে লিড বাজবল জমানায় সর্বাধিক। এখনও ইংল্যান্ডের হাতে রয়েছে ৫ উইকেট।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৮০ রানের জবাবে গতকাল দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৫ উইকেটে ৮৬। আজ কিউয়িরা ১২৫ রানেই গুটিয়ে যায়। ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে শতরান করেন হ্যারি ব্রুক (১১৫ বলে ১২৩)।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে সর্বাধিক ৩৭ রান কেন উইলিয়ামসনের। গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স চারটি করে এবং ক্রিস ওকস ও বেন স্টোকস ১টি করে উইকেট নিলেন। জবাবে খেলতে নেমে দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের স্কোর ৭৬ ওভারে ৫ উইকেটে ৩৭৮।

ওপেনার বেন ডাকেট ৯২ ও তিনে নামা জ্যাকব বেঠেল ৯৬ রান করেন। জো রুট ৭৩ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসের শতরানকারী ব্রুক ৫৫ রানে আউট হয়েছেন। অলি পোপ করেন ১০। বেন স্টোকস ২৬ বলে ৩৫ রানে অপরাজিত আছেন। টিম সাউদি ও ম্যাট হেনরি ২টি করে উইকেট নিয়েছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে বিপর্যয়ের ফলে নিউজিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার আশা শেষ। ইংল্যান্ডও তিনবারের একবারও ICC WTC ফাইনাল খেলা নিশ্চিত করতে পারল না। টেস্টের তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ৫৩৩ রানের লিড সর্বাধিক। যা আরও বাড়বে। গত অগাস্টে লর্ডসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৮২ রানের লিড নিয়ে জিতেছিল ইংল্যান্ড। বাজবল জমানায় এবারই প্রথম লিড পেরোল ৫০০-র গণ্ডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+