ব্ল্যাকে টিকিট কিনছেন ভারত-পাকিস্তান ফ্যানরা, কত গাঁটের কড়ি খসাতে হচ্ছে জানেন

লন্ডন জুড়ে টিকিটের হাহাকার, আইসিসি টুর্নামেন্টের ফাইনালে প্রথমবার ভারত-পাক দ্বৈরথ,উন্মাদনার পারদ চড়ছে 

১৮ জুন ২০১৭ লন্ডনের উষ্ণতম দিন। না না কোনও ভৌগোলিক বিশ্লষণে নয়। পুরোটাই উপমহাদেশের উত্তাপ তাতিয়ে দিচ্ছে তাদের একসময়ের শাসক দেশকে। ১৯৭৫ সাল থেকে আইসিসি বিভিন্নরকম টুর্নামেন্ট আয়োজন করলেও আজ অবধি কোনও ফাইনালে মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান এই দুই দেশ। স্বপ্নের এই ফাইনালের জন্য আইসিসি অপেক্ষা করেছে ৪২ বছর। তারপর জুনের ১৭ তারিখে সেই 'ডি ডে'।

মন্ত্রী-সান্ত্রী থেকে বলিউড জগত সকলের ফোন যাচ্ছে বিসিসিআইয়ের তাবড় কর্তাদের কাছে। অনুরোধ একটাই মেগা ফাইনালের একটা টিকিট চাই। আর সেই অনুরোধ রাখতে বিসিসিআই কর্তারা দ্বারস্থ হচ্ছে আইসিসি-র। এমনই অবস্থা হয়েছে যে আইসিসি-র ঘরেও আর টিকিট নেই।

মোম্বাসা-ক্যালিফোর্নিয়া,জামাইকা, দুবাই সব জায়গা থেকে সমর্থকরা এসে পৌঁছচ্ছেন হিথরো বিমান বন্দরে। তবে তাঁদেরও একই সমস্যা টিকিট অমিল। আর কালোবাজারে যে টিকিট পাওয়া যাচ্ছে তা দুর্মূল্য। এই মুহূর্তে লন্ডনে ৪০০ থেকে ১০০০ পাউন্ডে ব্ল্যাক হচ্ছে ফাইনালের টিকিট। ফলে অনেকেই এসেও ফিরে যাচ্ছেন।

১৯৮৩ সালে বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গিয়েছিল পাকিস্তান। ফাইনালে ওয়েস্টইন্ডিজকে বধ করে চ্যাম্পিয়ন হয় ভারত। এর পরের বিশ্বকাপ দুই প্রতিদ্বন্দ্বীই সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল। ২০০০ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান একধাপ পিছনে থেকে গিয়েছিল। ২০১১ -র বিশ্বকাপের সেমিফাইনালেই হয়েছিল সেই কঠিন মোকাবিলা। অনেক কাঠখড় পুইয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি দুই দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+