Diwali 2023: দীপাবলিতে সান্তাক্লজ হলেন গুরবাজ, পাঠানের কীর্তি মন জিতে নিল সবার, দেখুন ভিডিও

চলতি একদিনের বিশ্বকাপে সবথেকে নজরকাড়া পারফরম্যান্স করেছে আফগানিস্তান। ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দলগুলিকে হারিয়ে রীতিমতো নজর কেড়েছে আফগানরা। বিশ্বকাপ অভিযান শেষেও চমক দিলেন এক পাঠান। মাঠের বাইরে মহানুভবতার পরিচয় দিলে‌ন রহমানুল্লাহ গুরবাজ। শনিবার থেকে দীপাবলির উৎসবে সামিল গোটা দেশ।ধর্মের ভেদাভেদ ভুলে সেই উৎসবে সামিল হলেন এই আফগান ক্রিকেটার, তবে একটু অন্যরকমভাবে।

রবিবার দীপাবলি। আলোর রোশনাইয়ের গোটা দেশ। কিন্তু প্রদীপের আলোর তলায় রয়েছে ভারতবর্ষে দারিদ্রের অন্ধকার। সেখানে পৌঁছায় না উৎসবের আলো কিনবা আনন্দ। সেইখানে পৌঁছে গেলেন রহমানুল্লাহ গুরবাজ। দীপাবলির খুশি দরিদ্র মানুষদেরই সঙ্গে ভাগ করে নিলেন আফগান এই ক্রিকেটার। আফগানিস্তানের বিশ্বকাপ অধ্যায় শেষ হয়েছে আগেই। কিন্তু এখনও ভারত ছাড়েননি আফগান ক্রিকেটাররা।

Rahmanullah Gurbaz

রবিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও-তে দেখা যাচ্ছে দীপাবলির আগের রাতে আহমেদাবাদের রাস্তায় দরিদ্র মানুষদের অর্থ প্রদান করছেন এই আফগান ক্রিকেটার। ভিডিও- দেখা যাচ্ছে রাত তিনটের সময় ঘুমন্ত ফুটপাতবাসীর পাশে অর্থ রেখে দিয়ে যাচ্ছেন গুরবাজ। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

বড়দিনে সান্তাক্লজ আসেন উপহারের ডালি নিয়ে, কিন্তু গুরবাজ যেন দীপবলিতেই সান্তা রূপে আর্বিভুত হলেন হতদরিদ্র ফুটপাতবাসীদের কাছে। ভিডিওতে দেখা গিয়েছে গভীর রাতে গাড়ি থেকে নেমে ফুটপাতে ঘুমিয়ে থাকা দরিদ্র মানুষদের পাশে টাকা রেখে গেলেন গুরবাজ। তারপর গাড়ি উঠে সেই জায়গা থেকে বেড়িয়ে যান। মাঠের পাশাপাশি মাঠের বাইরেও মন জিতলেন এই পাঠান।

এবারের বিশ্বকাপ টুর্নামেন্টে আফগানিস্তান কার্যত আন্ডারডগ হয়েই খেলতে নেমেছিল। কিন্তু ইংল্যান্ড, পাকিস্তান এবং বাংলাদেশকে হারানোর পর তারা গোটা ক্রিকেট বিশ্বকেই কার্যত চমকে দিয়েছে। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ ক্রিকেট খেলায় যে এভাবে উন্নতি করতে পারবে, সেটা কেউ কল্পনাও করতে পারেননি।


দক্ষিণ আফ্রিকার কাছে শেষ ম্যাচ হেরে গেলেও আফগানরা মাথা উঁচু করেই টুর্নামেন্ট ছাড়লেন। ৯টি ম্যাচের মধ্যে ৪টি ম্যাচ জিতেছে আফগানিস্তান। রশিদ খানদের মরিয়া লড়াই প্রশংসা আদায় করে নিয়েছে। সবথেকে বড় কথা, তারা পয়েন্ট টেবিলে ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের মতো দলের থেকে উপরে রয়েছে।

আফগানিস্তানের এই চমকপ্রদ সাফল্যের অবাদন আছে ভারতেরও। কারণ ভারতের পরিকাঠামোই ব্যবহার করে আফগানিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপ থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিটও নিশ্চিত করেছে পাঠানরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+