IPL:সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত দিল্লির

আইপিএলে আজ হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ খেলতে নামছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।গত ম্যাচে কেকেআরের বিরুদ্ধে এবারের আইপিএলে প্রথমবার জয়ের স্বাদ পেয়েছে দাদার দল। নিজামের শহরে জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য দিল্লির।

টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি অধিনায়ক ওয়ার্নারের। তিনি বলেন, 'উইকেট অত্যন্ত ভালো। আশা করছি রান করে সেই রানকে ডিফেন্স করা যাবে।'

১

আইপিএলে মুখোমুখি সাক্ষাতে দুই দলের পরিসংখ্যান কিন্তু বেশ নজড়কাড়া। এই টুর্নামেন্টের শুরু থেকেই বেশ হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায় উত্তর ও দক্ষিণ ভারতের দুই দলের মধ্যে। এখনও পর্যন্ত মোট ২১ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যেখানে ১১ টি ম্যাচ জিতেছে কমলা বাহিনী ও ১০ টি ম্যাচ জিতেছে দিল্লি।

২

‌নতুন অধিনায়ক মার্করামের নেতৃত্বে সানরাইজার্স হায়দরাবাদের এবারের আইপিএল মরসুম খুব খারাপ শুরু হয়েছে। তাদের কোনও ব্যাটসম্যান এখনও ধারাবাহিকতা দেখাতে পারেননি। শতরানকারী হ্যারি ব্রুকের উপর প্রত্যাশা থাকলেও তিনি তা পূরণে ব্যর্থ। মায়াঙ্ক আগরওয়াল প্রতি ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হচ্ছেন। ব্যাটিং অর্ডারে পরিবর্তন করেও রান পাচ্ছেন না।এমনকি উমরান মালিক, ভুবনেশ্বর কুমারদের মতো বোলাররাও দিশা দেখাতে ব্যর্থ।

৩

হায়দরাবাদ দল ৬টি ম্যাচের মধ্যে মাত্র ২টি ম্যাচে জয় পেয়েছে এবং ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে।অন্যদিকে ছয় ম্যাচে ২ পয়েন্ট নিয়ে লিগে সবার নীচে দিল্লি। তাই লড়াই মূলত দুই লাস্ট বয়েরই।


এই মাঠের উইকেট মূলত ব্যাটিং সহায়ক। তবে এই মাঠের উইকেট থেকে স্পিনাররা কিছুটা সাহায্য পেয়ে থাকেন। সেই কথা মাথায় রেখে বলা যায় দুই দলই স্পিন বোলিং বিভাগকে আরও শক্তিশালী করে নামবে।
দক্ষিণী এই শহরের ম্যাচের সময়ে সর্বাধিক তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে ও সর্বনিন্ম ২৩ ডিগ্রি, আদ্রতা থাকবে ৪১ শতাংশ। খেলা চলাকালীন বৃষ্টি পড়ার সম্ভাবনা কম।

সানরাইজার্স হায়দরাবাদের একাদশ- ময়াঙ্ক আগরওয়াল,হ্যারি ব্রুক,এইডেন মার্করাম (অধিনায়ক),হেইনরিখ ক্লাসেন, অভিষেক শর্মা,মার্কো জানসেন, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ময়াঙ্ক মার্কণ্ডে, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক।

পরিবর্ত-নীতীশ কুমার রেড্ডি, গ্রেন ফিলিপ্স, মায়াঙ্ক ডগর, রাহুল ত্রিপাঠী,বিভান্ত শর্মা

দিল্লি ক্যাপিটালসের একাদশ- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিল সল্ট (উইকেটকিপার), মিচেল মার্শ, সরফরাজ খান, মণীশ পাণ্ডে, অক্ষর প্যাটেল,আমন খান, রিপল প্যাটলে, কুলদীপ যাদব, আনরিখ নরকিয়া, ইশান্ত শর্মা।

পরিবর্ত-মুকেশ কুমার,ললিত যাদব, প্রবীন দুবে, চেতন শাকারিয়া, যশ ধুল

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+