দশ কোটির বেশি দামে কেনা শার্দূলকে ছেড়ে দিচ্ছে দিল্লি ক্যাপিটলস, তালিকায় রয়েছে আরও নাম
দশ কোটির বেশি দামে কেনা শার্দূলকে ছেড়ে দিচ্ছে দিল্লি ক্যাপিটলস, তালিকায় রয়েছে আরও নাম
আইপিএল ২০২৩-এর জন্য নিলামে আগে ঝাড়াই বাছাই চলছে প্রতিটি ফ্রাঞ্চাইজিতে। ১৫ নভেম্বরের আগে প্রতিটি দলকে জানিয়ে দিতে হবে তারা কোন কোন ক্রিকেটারকে ধরে রাখছে এবং কাদের ছেড়ে দিচ্ছে।

শার্দূল ঠাকুরকেছেড়ে দিচ্ছে দিল্লি:
পিটিআই-এর খবর অনুযায়ী, এই নিলামের আগে ভারতীয় দলের অন্যতম শার্দূল ঠাকুরকে ছেড়ে দিতে চলেছে দিল্লি ক্যাপিটলস। আইপিএল ২০২১-এ চেন্নাই সুপার কিংসের সাফল্যের অন্যতম কাণ্ডারী শার্দূল ঠাকুর'কে গত বছরের মেগা নিলামে ১০.৭৫ কোটি টাকায় দলে নেয় দিল্লি ক্যাপিটলস। আইপিএল ২০২২-এ দিল্লির ফ্রাঞ্চাইজিটির হয়ে ১৪ ম্যাচে ১৫ উইকেট নেন শার্দূল। উইকেট পেলেও অনেক বেশি রান খরচ করেছেন শার্দূল। গত মরসুমে তাঁর ইকোনমি রেট ছিল ১০-এর কাছাকাছি। ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হয়েছিলেন এই বোলিং অলরাউন্ডার, পুরো মরসুমে করেছিলেন মাত্র ১২০ রান।

বাতিলের তালিকায় আরও চার:
শার্দূল ছাড়াও দিল্লি ক্যাপিটলসের দল থেকে বাদ পড়তে চলেছেন উইকেটরক্ষক কে এস ভরত এবং নিউজিল্যান্ডের উইকেটরক্ষক টিম শেফার্ডকে। পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী ছেড়ে দেওয়া হবে মনদীপ সিং, অশ্বিন হেবারকেও। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে দিল্লির ফ্রাঞ্চাইজিটি শার্দূলকে অন্য ফ্রাঞ্চাইজির সঙ্গে ট্রেড করতে চেয়েছিল কিন্তু তাতে তারা অসফল হয় শার্দূলের দামের কারণে। ডিসেম্বর ২০২২-এর মিনি নিলামের আগে নিজেদের পার্সে টাকার পরিমাণ বাড়ানোর লক্ষ্যে তাই এই পাঁচ ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত দিল্লির।

পিটিআই-কে বলা আইপিএল-এর এক আধিকারিকের বক্তব্য:
আইপিএল-এর একটি সূত্রকে সংবাদ সংস্থা পিটিআই'কে বলেছেন, "শার্দূল এক জনপ্রিমিয়াম অলরাউন্ডার কিন্তু ওর দামটা সমস্যার কারণ। অন্যান্য যাদের ছাড়া হতে চলেছে তাঁরা হলেন হেবার, মনদীপ, শেফার্ট এবং ভরত।" মনে করা হচ্ছে ভরত যাতে অন্য কোনও ফ্রাঞ্চাইজিতে খেলার সুযোগ পান সেই কারণেই তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছে কারণ দিল্লি ক্যাপিটলসের অধিনায়ক ঋষভ পন্থ বর্তমানে ভারতীয় দলের প্রথম উইকেটরক্ষক। ঋষভ থাকতে ভরতেরউইকেটেরপিছনে দাঁড়ানোর কোনওসুযোগ নেই, যদি না কোনও কারণে পন্থ খেলতে না পারেন।

এক ম্যাচ না খেললেও রেখে দেওয়া হচ্ছে ঢুলকে:
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক যশ ঢুল গত মরসুমে একটি ম্যাচেও খেলার সুযোগ না পেলেও তাঁকে ধরে রাখছে দিল্লির ফ্রাঞ্চাইজিটি। গত আইপিএল-এ দশ দলের লিগে পাঁচ নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটলস। আইপিএল ২০২২-এর আগের তিনটি মরসুমে পর পর প্লে-অফে পৌঁছিয়েছিল দিল্লি ক্যাপিটলস।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications