বৃষ্টিই ত্রাতা: দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় দক্ষিণ আফ্রিকাকে পিছনে ফেলে ১-০-য় এগিয়ে রইল ভারত
বেঙ্গালুরু, ১৮ নভেম্বর : ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচের পঞ্চম দিনের খেলাও ভেস্তে গেল বৃষ্টির কারণ। মঙ্গলবার রাতে বৃষ্টির জেরে এমনিতেই ভিজে ছিল চিন্নাস্বামী স্টেডিয়ামের মাঠ। তার উপর বুধবার সকালেও বৃষ্টি হওয়ার ফলে দ্বিতীয় টেস্ট ম্যাচের শেষ দিনেও খেলা সম্ভব হয়নি। আর এর ফলেই দ্বিতীয় টেস্ট ম্যাচের ফল ড্র ঘোষণা করা হয়েছে। [শততম টেস্টে উজ্জ্বল এবি ডেভেলিয়ার্স, ম্যাচে চালকের আসনে কোহলির ভারত]
দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনেই শুধুমাত্র খেলোয়াড়রা মাঠে নামার সুযোগ পেয়েছিলেন। কিন্তু টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন থেকে সেই সুযোগও পাওয়া যায়নি বৃষ্টির কারণে। আর তাই কোনও পয়েন্টই পেল না ভারও ও দক্ষিণ আফ্রিকা দল দুটি। এদিকে প্রথম টেস্ট জেতার ফলে দ্বিতীয় টেস্টের ড্রয়ের পরেও ১-০ পয়েন্টে এগিয়ে রয়েছে ভারত।

ভারত-দক্ষিণ আফ্রিকার ৪টি টেস্ট ম্যাচের সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হবে আগামী ২৫ নভেম্বর। এই টেস্ট ম্যাচটি খেলা হবে নাগপুরে।
দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথমদিন টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠান বিরাট কোহলি।রবিচন্দ্রণ অশ্বিন ও রবীন্দ্র জাদেজার স্পিনের দাপটেই দ্বিতীয় টেস্টের প্রথম দিনে চালকের আসনে বসে ভারত। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ২১৪। নিজের কেরিয়ারের শততম টেস্ট ম্যাচে এবি ডেভেলিয়ার্স করেন ৮৫ রান।
জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেট খুইয়ে ৮০ রান করে ভারত। প্রথমদিনের মতো খেলা শেষ হয়। কিন্তু এর পরে বৃষ্টির কারণে আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি ভারত।












Click it and Unblock the Notifications