শততম টেস্টে উজ্জ্বল এবি ডেভেলিয়ার্স, ম্যাচে চালকের আসনে কোহলির ভারত
বেঙ্গালুরু, ১৪ নভেম্বর : চেন্নাইয়ে নিম্নচাপের ফলে গত প্রায় এক সপ্তাহ ধরে অবিরাম বৃষ্টি হয়ে চলেছিল বেঙ্গালুরুতে। এমন অবস্থায় ম্যাচ হবে কিনা তা নিয়ে সংশয় ছিল। তবে এদিন সকাল থেকেই কড়া রোদ না উঠলেও আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে।
এদিন সকালে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠান বিরাট কোহলি। তাঁর এই সিদ্ধান্ত সঠিক হল কিনা তা নিয়ে ভালো করে আলোচনা শুরুর আগেই ফল পেতে শুরু করল ভারত।

সৌজন্যে সেই স্পিনাররা। মূলত রবিচন্দ্রণ অশ্বিন ও রবীন্দ্র জাদেজার স্পিনের দাপটেই দ্বিতীয় টেস্টের প্রথম দিনে চালকের আসনে ভারত। জাদেজা ও অশ্বিন ৮টি করে উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ২১৪।
এদিন নিজের কেরিয়ারের শততম টেস্ট খেলতে নামেন এবি ডেভেলিয়ার্স। জাদেজার বলে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ হওয়ার আগে তিনি করে যান ৮৫ রান। মূলত তার ব্যাটে ভর দিয়েই ২০০ রানের গণ্ডী টপকায় প্রোটিয়ারা।
এখন যত তাড়াতাড়ি সম্ভব প্রোটিয়াদের আউট করে বড় রানের ইনিংস খেলতে হবে ভারতকে। যাতে দ্বিতীয়বার এই পিচে ব্যাট করতে না হয়।












Click it and Unblock the Notifications