ভারত-ইংল্যান্ড সিরিজে জারভোর হ্যাটট্রিক! উমেশের ধাক্কা সামলেও জনি-পোপে বিরাটরা ব্যাকফুটে

এই নিয়ে তিনবার। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে। ভারত-ইংল্যান্ডের হাইভোল্টেজ সিরিজ। তাতেও বারবার স্টেডিয়ামের নিরাপত্তা-ব্যবস্থার ফস্কা গেঁরোকে ক্রিকেট-বিশ্বের সামনে তুলে ধরছেন ড্যানিয়েল জার্ভিস ওরফে জারভো ৬৯। রীতিমতো নিরাপত্তাকর্মীদের বোকা বানিয়ে যেভাবে তিনি মাঠে ঢুকে পড়ার হ্যাটট্রিক সারলেন তাতে এটাকে ছেলেখেলা বললেও কম বলা হয়। অথচ ভারতে তিনবার নয়, একবারও যদিও এমন ঘটনা ঘটত তাহলেই সকলে রে-রে করে উঠত!

জারভোর হ্যাটট্রিক!

জারভোর হ্যাটট্রিক!

নিজেকে কমেডিয়ান, ফিল্মমেকার ও প্র্যাঙ্কস্টার হিসেবে সোশ্যাল মিডিয়ায় পরিচিত করেছেন। তিনি যে বারবার মাঠে ঢুকে পড়ছেন তা নিজের ইউটিউব চ্যানেলকে জনপ্রিয় করতেই। লর্ডস আর লিডসে ক্রিকেট-কর্তাদের জারভো-কাণ্ডে মুখ পুড়লেও কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও যেন আঙুল চুষছে! অথচ দুই দলের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েই তো প্রশ্ন উঠছে। জারভোর মতো মাঠে ঢুকে নাশকতার সম্ভাবনাও কি উড়িয়ে দেওয়া যায়? জারভো নিজেকে দাবি করেন ভারতীয় ক্রিকেট দলের ভক্ত হিসেবে। ভারতীয় দলের জার্সি জোগাড় করে তার নম্বর লিখিয়েছেন ৬৯। লর্ডসে তিনি ঢুকে পড়েছিলেন বিরাটরা ফিল্ডিং করার সময়। লিডসে রোহিত শর্মা আউট হয়ে ফেরার সময় অন্য প্রান্ত দিয়ে হেলমেট পরে ব্যাট নিয়ে ঢুকে পড়েছিলেন। সেই ঘটনার পর হেডিংলিতে তাঁর আজীবন নির্বাসনের কথা জানানো হয়েছিল। কিন্তু তাতে থোড়াই কেয়ার জারভোর!

নিরাপত্তার ফস্কা গেঁরো

আজ ফের তিনি ঢুকে পড়লেন মাঠের ভিতর। এমন বোলিং রান-আপ যেন ১০০ মিটারে উসেইন বোল্টের রেকর্ড ভাঙবেন! ঘটনা ম্যাচের ৩৪তম ওভারে। দ্বিতীয় বল করে পরের বলটি অলি পোপকে করার জন্য প্রস্তুতি নিচ্ছেন উমেশ যাদব। ঠিক এই সময়ই দৌড়ে মাঠে প্রবেশ জারভোর। দৌড়ের এমন গতি ছিল যে জনি বেয়ারস্টোকে ঠেলে ফেলে দেওয়ার মতো দশা! হাত ঘুরিয়ে বোলিং করার ভঙ্গিমায়। ধাক্কা লাগলেও কোনওরকম নিজেকে জারভোর হাত থেকে বাঁচিয়ে বিরক্তি প্রকাশ করেন বেয়ারস্টো। ইংল্যান্ডের রান তখন ৫ উইকেটে ১০৯। জারভোর এই কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ, রাগ, বিরক্তি উগড়ে দিচ্ছেন ক্রিকেট-ভক্তরা। বিষয়টি যে আর মজার পর্যায়ে নেই!

উমেশের জোড়া ধাক্কা

উমেশের জোড়া ধাক্কা

গতকাল প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৩ উইকেটে ৫৩। স্কোরবোর্ডে কোনও রান যোগ হওয়ার আগেই ফেরেন ক্রেগ ওভার্টন। তাঁকে ১ রানে আউট করে টেস্ট কেরিয়ারের দেড়শোতম উইকেট দখল করলেন উমেশ যাদব। এরপর উমেশের তৃতীয় শিকার হন ডেভিড মালান। ৩১ রান করে আউট হন, স্লিপে তাঁর ক্যাচ দারুণভাবে তালুবন্দি করেন রোহিত শর্মা। ৫ উইকেটে ৬২, দলের এই অবস্থা থেকে ইনিংসকে টেনে নিয়ে যাচ্ছেন অলি পোপ ও জনি বেয়ারস্টো।

চিন্তা বাড়াচ্ছেন পোপ-বেয়ারস্টো

চিন্তা বাড়াচ্ছেন পোপ-বেয়ারস্টো

উমেশ যাদব উইকেট পেলেও মহম্মদ শামি থাকলে ইংল্যান্ডকে আরও বেকায়দায় ফেলা যেত বলে মত ক্রিকেট বিশ্লেষকদের। প্রথম ঘণ্টা সাবধানে কাটালেও দ্বিতীয় ঘণ্টায় বেশ ভালো গতিতেই রান তুলতে থাকেন ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান। মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ড পিছিয়ে রয়েছে ৫২ রানে। ভারতের প্রথম ইনিংসে ১৯১ রানের জবাবে রুটের দলের স্কোর ৪২ ওভারে ৫ উইকেটে ১৩৯। পোপ পাঁচটি চারের সাহায্যে ৬৬ বলে ৩৮ এবং বেয়ারস্টো ৬৩ বলে ৩৪ রানে অপরাজিত আছেন। রবীন্দ্র জাদজার হাতে বিরাট বল তুলে দেন ৩৮তম ওভারে। শার্দুল ঠাকুর ৮ ওভারে ১টি মেডেন-সহ ৩০ রান দেন। মহম্মদ সিরাজ ৫ ওভারে ২টি মেডেন নিলেও বাকি ৩ ওভারে ২৪ রান খরচ করেন। উমেশ তিনটি উইকেট নিয়েছেন। গতকালের পর আজ উইকেট না পাওয়ায় বুমরাহর ঝুলিতে দুটি উইকেটই।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+