CT 2025: আইসিসি ইভেন্টে দ্বৈরথের পরিসংখ্যানে ভারতের চেয়ে এগিয়ে নিউজিল্যান্ড, নজরে সেরা ৫ টক্কর

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ গ্রুপের শেষ ম্যাচে রবিবার ভারত ও নিউজিল্যান্ড পরস্পরের মুখোমুখি হবে। এই ম্যাচের ফলাফলের উপরই নির্ভর করবে সেমিফাইনালে কে কার বিরুদ্ধে খেলবে।

ভারত ২০২৩ সালের বিশ্বকাপের সেমিফাইনাল-সহ দুবার হারিয়েছিল নিউজিল্যান্ডকে। যদিও আইসিসি ইভেন্টে পারস্পরিক দ্বৈরথের নিরিখে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে কিউয়িরা।

CT 2025

৫০ ওভারের বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড খেলা হয়েছে ১০টি। পাঁচটি করে ম্যাচ জিতেছে দুই দেশ। ২০১৯ সালের বিশ্বকাপে একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। ভারত ২০০৩ সালের পর জিতেছিল ২০২৩ সালে। গ্রুপ পর্বে ৪ উইকেটে, সেমিফাইনালে ৭৯ রানে।

টি২০ বিশ্বকাপে ভারতকে তিনবারই হারিয়েছে নিউজিল্যান্ড। ২০২১ সালে দুবাইয়ে। ২০১৬ সালে নাগপুরে। ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ জিতেছিল ভারত, সেবার একমাত্র নিউজিল্যান্ডের কাছেই হারতে হয়েছিল মহেন্দ্র সিং ধোনির দলকে। ২০২১ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারত পরাস্ত হয় নিউজিল্যান্ডের কাছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নাম ছিল আইসিসি নকআউট। ২০০০ সালে তার ফাইনালে ভারতকে হারিয়েছিল নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি নামকরণের পর এই দুই দেশের প্রথম দ্বৈরথ হবে রবিবার। একনজরে দেখা যাক আইসিসি ইভেন্টে দুই দেশের সেরা পাঁচ দ্বৈরথ:

আইসিসি নকআউট ফাইনাল

২০০০ সালে আইসিসি নকআউট ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে ২ বল বাকি থাকতে চার উইকেটে হারিয়ে খেতাব জেতে স্টিফেন ফ্লেমিংয়ের নিউজিল্যান্ড। সৌরভের ১১৭ ও সচিন তেন্ডুলকরের ৬৯ রানে ভর করে ভারত তোলে ৬ উইকেটে ২৬৪। জবাবে ক্রিস কেয়ার্নসের অপরাজিত ১০২ রান খেতাব জেতায় কিউয়িদের।

২০০৩ সালের বিশ্বকাপ

এর মধুর প্রতিশোধ ভারত নেয় ২০০৩ সালের বিশ্বকাপে। সুপার সিক্সের ম্যাচে সেঞ্চুরিয়নে নিউজিল্যান্ডকে ভারত হারায় ৭ উইকেটে। ৪৫.১ ওভারে ফ্লেমিংয়ের নিউজিল্যান্ডকে ১৪৬ রানে থামায় ভারত। জাহির খান নেন ৪ উইকেট। জবাবে মহম্মদ কাইফের অপরাজিত ৬৮ ও রাহুল দ্রাবিড়ের অপরাজিত ৫৩ রানে ভর করে ভারত ৫৬ বল বাকি থাকতে ৮ উইকেটে জেতে।

২০১৯ সালের বিশ্বকাপ

২০১৯ সালের বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল হয়ে দাঁড়ায় মহেন্দ্র সিং ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচ। ভারতকে ১৮ রানে হারিয়ে ছিটকে দেয় কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তোলে ৮ উইকেটে ২৩৯। রস টেলর ৭৪ ও কেন উইলিয়ামসন ৬৭ রান করেন।

ভুবনেশ্বর কুমার নেন তিন উইকেট। জবাবে খেলতে নেমে ৪৯.৩ ওভারে ভারত গুটিয়ে যায় ২২১ রানে। রবীন্দ্র জাদেজা ৭৭ ও মহেন্দ্র সিং ধোনি ৫০ রান করেন। ম্যাট হেনরি তিনটি ও মিচেল স্যান্টনার নেন ২ উইকেট।

২০২১ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

সাউদাম্পটনে বৃষ্টিবিঘ্নিত প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাট কোহলির ভারতকে হারিয়ে খেতাব জেতে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। রিজার্ভ ডে-তে আসে জয়। ভারত ২১৭ তোলার পর নিউজিল্যান্ড করে ২৪৯। দ্বিতীয় ইনিংসে ভারত ১৭০ করে। ২ উইকেট হারিয়ে জেতে কিউয়িরা। এ ক্ষেত্রেও চাপের মুখে দলকে জেতান উইলিয়ামসন ও টেলর। প্রথম ইনিংসে ৫টি-সহ ম্যাচে ৭ উইকেট নিয়ে ম্যাচের সেরা কাইল জেমিসন।

২০২৩ সালের বিশ্বকাপ সেমিফাইনাল

২০১৯ সালে নিউজিল্যান্ডের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারত। ২০২৩ সালে হলো তার উল্টোটা। মুম্বইয়ে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টস জিতে ব্য়াটিং নেয় ভারত। রোহিত শর্মার দল তোলে ৪ উইকেটে ৩৯৭। বিরাট কোহলি ১১৩ বলে ১১৭, শ্রেয়স আইয়ার ৭০ বলে ১০৫ ও শুভমান গিল ৬৬ বলে অপরাজিত ৮০ রান করেন। টিম সাউদি নেন তিন উইকেট।

জবাবে ৪৮.৫ ওভারে ৩২৭ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ১১৯ বলে ১৩৪ করেন ড্যারিল মিচেল। উইলিয়ামসন করেন ৭৩ বলে ৬৯। ৫৭ রানে ৭ উইকেট নেন মহম্মদ শামি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+