তুমুল অজি ঝড়েও মাথা তুলে দাঁড়িয়ে সচিন, দ্রাবিড়, লক্ষ্মণ ও কোহলি! কী বলছে পরিসংখ্যান

তুমুল অজি ঝড়েও মাথা তুলে দাঁড়িয়ে সচিন, দ্রাবিড়, লক্ষ্মণ ও কোহলি! কী বলছে পরিসংখ্যান

আর পাঁচ দিন পরেই শুরু হতে চলেছে অতি প্রতীক্ষিত বর্ডার-গাভাসকর ট্রফি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাঠে মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। করোনা ভাইরাসের আবহেও ক্রিকেট মহলে উত্তাপ ছড়াচ্ছে এই হাই-ভোল্টেজ টেস্ট সিরিজ। তারই প্রেক্ষিতে দুই দলের কিছু ব্যক্তিগত পরিসংখ্যান দেখে নেওয়া যাক। যেখান তুমুল অজি ঝড়ের মধ্যেই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং ভিভিএস লক্ষ্মণ।

এক ইনিংস সবচেয়ে বেশি রান

এক ইনিংস সবচেয়ে বেশি রান

অস্ট্রেলিয়ার মাটিতে তথা সম্মিলিত বর্ডার-গাভাসকর ট্রফির এক ইনিংসে সবচেয়ে বেশি রান করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। ২০১২ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিরুদ্ধে তিনি ৩২৯ রানের অপরাজিত ও ম্যারাথন ইনিংস খেলেছিলেন।

দ্বিতীয় এবং তৃতীয় স্থানে পন্টিং

দ্বিতীয় এবং তৃতীয় স্থানে পন্টিং

অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফির এক ইনিংসে সর্বাধিক রান করা ব্যাটসম্যানের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। ২০০৩-২০০৪ মরসুমে মেলবোর্নে ভারতের বিরুদ্ধে ২৫৭ রানের দাপুটে ইনিংস খেলেছিলেন কিংবদন্তি। একই মরসুমে অ্যাডিলেড ওভালে রিকি পন্টিংয়ের ব্যাট থেকে আসা ২৪২ রান তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

চতুর্থ ও পঞ্চম স্থানে দুই ভারতীয়

চতুর্থ ও পঞ্চম স্থানে দুই ভারতীয়

২০০৩-২০০৪ মরসুমে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সচিন তেন্ডুলকর। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফির এক ইনিংসে সর্বাধিক রান করা ব্যাটসম্যানের তালিকার চতুর্থ স্থানে রয়েছেন মাস্টার ব্লাস্টার। পঞ্চম স্থানে থাকা গ্রেট রাহুল দ্রাবিড় একই মরসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড ওভালে ২৩৩ রানের ইনিংস খেলেছিলেন।

সবচেয়ে বেশি শতরান

সবচেয়ে বেশি শতরান

অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে সবচেয়ে বেশি শতরান এসেছে সে দেশের প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের ব্যাট থেকে। সাত বার তিন অঙ্কের ঘরে পৌঁছেছেন রিকি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলির শতরান সংখ্যা ৬। সচিন তেুন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, মাইকেল ক্লার্ক, স্টিভ স্মিথ, ম্যাথু হেডেন এবং ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া বর্ডার-গাভাসকর ট্রফিতে চারটি করে শতরান করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+