সতীর্থ থেকে বলিউড তারকা, জন্মদিনে সচিন বন্দনা, শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়
আজ দেশজুড়ে সচিন পার্বন। জীবনের ২২ গজে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন সচিন রমেশ তেন্ডুলকর। ১ থেকে ৪৯ পার করে সোমবার ৫০-এ পর্দাপণ করলেন মাস্টার ব্লাস্টার। ঈশ্বরের জন্মদিন বলে কথা, তাও হাফসেঞ্চুরি।সচিন শুধু নাম নয় একটা আবেগ, সচিন মানে একটা মন্ত্র, সচিন মানে ভারতবাসীর সর্বকালের সেরা ক্রিকেট আইকন।
শনিবার থেকেই সচিন বন্দনায় মেতে উঠেছে গোটা দেশ। ক্যালেন্ডারের পাতায় ২৪ এপ্রিল আসতেই সোশ্যাল মিডিয়ায় মাস্টার ব্লাস্টারকে ঘিরে শুভেচ্ছার বন্যা। একদা সতীর্থ ক্রিকেটার থেকে বলিউড নক্ষত্র ৫০তম জন্মদিন উপলক্ষ্যে প্রত্যেকই শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেটের ভগবানকে।

সচিনকে শুভেচ্ছা জানিয়ে তাঁর ক্রিকেট জীবেন আইসিসি ইভেন্টের ১০টি মুহূর্ত তুলে ধরেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

বিসিসিআইয়ের শুভেচ্ছায় বার্তায় শুধুই পরিসংখ্যান।ম্যাচ, রান, উইকেট সব কিছুতেই রেকর্ড গড়েছেন মাস্টার ব্লাস্টার। ভারতীয় ক্রিকেট বোর্ড সেই পরিসংখ্যানই তুলে ধরে মাস্টার ব্লাস্টারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বোর্ড।

মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, '৫০ পূর্ণ করলেন মাস্টার ব্লাস্টার। এটা একটা আইকনিক। শুভ জন্মদিন সচিন তেন্ডুলকর।'

একদা সতীর্থ রবি শাস্ত্রীর বার্তা, 'হ্যাপি বার্থ ডে বিগ বস।জীবনে হাফ সেঞ্চুরি পূর্ণ করলে। জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দারুন একটা বছর কাটুক,ঈশ্বর মঙ্গল করুন।'

অজিঙ্কা রাহানে লিখেছেন, 'হ্যাপি বার্থ ডে সচিন তেন্ডুলকর।আশা করছি এই বছরটা সেরা কাটবে, দারুন একটা দিন কাটুক।'
ভারতীয় দলের তাঁর একদা সতীর্থ যুবরাজ সিং আবার তাঁর সচিনের খেলার একটি ভিডিও পোস্ট করেছেন। সঙ্গে যুবি লিখেছেন, 'সে এল, খেলল এবং চারটি প্রজন্মের হৃদয় জিতে নিল। হয়তো শূন্য করেছে অথবা ১০০ রান করেছে কিন্তু সব সময় মাথা উঁচু করে থেকেছে।'
বীরেন্দ্র শেহওয়াগ টুইই করে বলেছেন, 'আজ তোমার আইকনিক ৫০তম জন্মদিন। গোটা ময়দান তোমাকে সেলাম করে।শুভ জন্মদিন সচিন তেন্ডুলকর।'

জন্মদিনের প্রাক্কালে সচিন বন্দনায় ভরিয়ে দেন পন্টিংও। একদা চির প্রতিপক্ষ অজি প্রাক্তন অধিনায়ক বলেন, 'তাঁর দেখা এখনও পর্যন্ত টেকিনক্যালই সেরা ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর।'

শুধুই কী ক্রিকেট মাঠের তারকারা , সচিন তেন্ডুলকরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অন্য পেশার কৃতি মানুষরাও। বলিউড অভিনেতা থেকে রাজনীতিবিদ প্রত্যেকের কাছেই সচিন একজন আইকন। তাই ভগবানের জন্মদিনে ভক্তরা উজাড় করে দিল তাঁদের ভালোবাসা।












Click it and Unblock the Notifications