আইপিএল আয়োজনে বদ্ধপরিকর বিসিসিআই সভাপতি সৌরভ নেটিজেনদের মন জিতলেন

আইপিএল করাতে বদ্ধপরিকর বিসিসিআই সভাপতি সৌরভ নেটিজেনদের মন জিতলেন

করোনা ভাইরাসের জেরে লকডাউনে স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। এহেন কঠিন পরিস্থিতিতে আইপিএল অনুষ্ঠিত করতে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মরিয়া ভাব দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। মহারাজের প্রশংসাসূচক নানা মিম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

করোনা ভাইরাস ও লকডাউন

করোনা ভাইরাস ও লকডাউন

বিশ্বব্যাপী প্রায় ৭৫ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় ৪ লক্ষ ২০ হাজার মানুষ। কেবল ভারতে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় দুই লক্ষ নব্বই হাজার মানুষ। মৃতের সংখ্যা আট হাজার ছাড়িয়ে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিয়েছে কেন্দ্র ও সব রাজ্য সরকার। ফলে বন্ধ রাখা হয়েছে সব ধরনের ক্রীড়া কর্মসূচি।

স্থগিত আইপিএল

স্থগিত আইপিএল

চলতি বছরের ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। এই কঠিন পরিস্থিতিতে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঠোক্কর খেতে হচ্ছে আইসিসি-কে। সেই সঙ্গে আইপিএলের ভবিষ্যতও যে বিশ বাঁও জলে ডুবতে চলেছে, তা বলাই বাহুল্য। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচির ওপরই নির্ভর করবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ভাগ্য।

হাল ছাড়ার পাত্র নন সৌরভ

হাল ছাড়ার পাত্র নন সৌরভ

যদিও চলতি বছরের আইপিএল নিয়ে হাল ছাড়তে রাজি নন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। টুর্নামেন্ট ২০২০ সালেই হবে বলে দাবি মহারাজের। তাঁর কথায়, বিসিসিআই এবছরই আইপিএল করতে চায়। সেই নিয়ে সবরকম বিকল্প ভেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি। প্রয়োজনে দর্শকশূণ্য স্টেডিয়ামেও আইপিএল আয়োজন করা হবে বলে জানিয়েছেন সৌরভ। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে সেই স্থানে আইপিএল-কে বসানো হতে পারে বলে সূত্রের খবর।

সৌরভের প্রশংসা

সৌরভের প্রশংসা

যথন দেশের ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন, তখন অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একই ভাবে করোনা ভাইরাসের আবহে কার্যত অসম্ভব বলে মনে হওয়া আইপিএল, মহারাজের হাত ধরে আয়োজিত হবে বলেই বিশ্বাস করেন নেটিজেনরা। সেই আশাতেই এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মনোভাব দেখে তাঁর প্রশংসায় নানা মিমে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+