৪০-এর 'থালা'কে ধন্যবাদ জানালেন জাদেজা থেকে রায়না, চাহার থেকে কারান
৪০-এর 'থালা'কে ধন্যবাদ জানালেন জাদেজা থেকে রায়না, চাহার থেকে কারান
৪০-এ এমএস ধোনি। দেশজুড়ে শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছেন কিংবদন্তি। শুভ জন্মদিনের অভিনন্দন জানাচ্ছেন ক্রিকেটের রথী-মহারথীরা। সেই আবহে 'থালা'কে ধন্যবাদ জানাতে ভুললেন না চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা। ধোনি এতদিন তাঁদের জন্য যতটুকু করেছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন রবীন্দ্র জাদেজা থেকে সুরেশ রায়না, দীপক চাহার থেকে স্যাম কারান।

এমএস ধোনির ৪০তম জন্মদিন
ভারতকে ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ ও ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ দেওয়া মহেন্দ্র সিং ধোনির আজ ৪০তম জন্মদিন। ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়নশিপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক কেবল দেশ নয়, আন্তর্জাতিক ক্রিকেটকেও নানাভাবে সম্বৃদ্ধ করেছেন। ধোনির হাত ধরে ওঠা ক্রিকেটারদের বেশ কয়েকজন এ প্রজন্মের ক্রিকেট বিশ্ব কাঁপাচ্ছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিন তাঁদের মধ্যে অন্যতম।
|
ধোনিকে ক্রিকেটারদের ধন্যবাদ
চেন্নাই সুপার কিংসকে আইপিএলে সাফল্যের শীর্ষ পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এমএস ধোনির। এই দলের থেকে বহু তরুণ তারকার উত্থান দেখেছে বিশ্ব ক্রিকেট। সৌজন্যে মহেন্দ্র সিং ধোনির সাহায্য। তাই ৪০তম জন্মদিনে প্রিয় 'থালা'কে ধন্যবাদ জানাতে ভোলেননি সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, চেতেশ্বর পূজারা, রবিন উথাপ্পা, ঋতুরাজ গায়েকোয়াড়, স্যাম কারান, কৃষ্ণাপ্পা গৌতমের মতো ক্রিকেটাররা। চেন্নাই সুপার কিংসের পোস্ট করা সে সংক্রান্ত এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সিএসকে ও ধোনি
২০০৮ অর্থাৎ আইপিএলের জন্মলগ্ন থেকেই চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। ২০১০, ২০১১ এবং ২০১৮ সালের আইপিএল চ্যাম্পিয়ন হওয়া ধোনি নেতৃত্বাধীন সিএসকে-র অন্যতম সাফল্য। ২০১০ ও ২০১৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি২০ও জেতে এমএসের দল। ২০০৮ ও ২০১৯ সালের ফাইনালিস্ট দল টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশিবার ফাইনালেও উঠেছেন। এই সাফল্যের অন্যতম কাণ্ডারী ধোনিকে ৪০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আপাময় সিএসকে ফ্যান।

চলতি মরসুমে ছন্দে সিএসকে
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন এমএস ধোনি। তবে আইপিএল চুটিয়ে খেলে যাওয়ার বার্তাও তিনি দিয়েছিলেন। সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হওয়া সে বছরের আইপিএলে ধোনির চেন্নাই সেভাবে কল্কে করতে না পারলেও টুর্নামেন্টের বর্তমান সংস্করণে ছন্দে রয়েছে সিএসকে। সাত ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে চেন্নাই।












Click it and Unblock the Notifications