জাত্যাভিমানে জাতিবিদ্বেষ! ব্রাহ্মণত্ব নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত সুরেশ রায়না

বিতর্কিত মন্তব্য করে আজকাল প্রায়ই সংবাদের শিরোনামে থাকার চেষ্টা চালাচ্ছেন সুরেশ রায়না। তিনি সম্প্রতি একটি বই লিখে ঘুরে ঘুরে বিভিন্ন লোকজনকে তা বিলিয়ে বেড়াচ্ছেন। তারই ফাঁকে চলছে নানা বিতর্কিতমূলক মন্তব্য। কখনও সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে কটাক্ষ করতে গিয়ে গ্রেগ চ্যাপেলের বন্দনা করছেন, কখনও আবার আইপিএল না জিততে পারার জন্য বিরাট কোহলিকে খোঁচা দিতেও ছাড়ছেন না। তবে সব কিছুরই যে বাড়াবাড়ি ভালো নয়, এবার ধারাভাষ্য দিতে গিয়ে বিতর্কের মুখে পড়ে প্রবল সমালোচিত হচ্ছেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

ব্রাহ্মণত্ব নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত সুরেশ রায়না

তামিলনাড়ু প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে লাইসা কোভাই কিংসের সঙ্গে সালেম স্পার্টান্সের ম্যাচে তিনি ধারাভাষ্য দিচ্ছিলেন। তখন তাঁকে সহ ধারাভাষ্যকার দক্ষিণ ভারতের সংস্কৃতির সঙ্গে একাত্মতা নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করেন। যেহেতু তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে দীর্ঘদিন খেলছেন। সিএসকে শিবিরে থাকাকালীন তাঁকে ভেস্টি পরিহিত অবস্থায় দেখা গিয়েছে নাচতে এবং চেন্নাই সুপার কিংসে জনপ্রিয় শিস দিতে।

এরপরই ধারাভাষ্যে ওই বিষয়ে বলতে গিয়ে রায়না শুরু করেন, নিজেকে ব্রাহ্মণ পরিচয় দিয়ে, আর তাতেই বিতর্ক। রায়না বলেন, আমি একজন ব্রাহ্মণ। ২০০৪ সালে প্রথম চেন্নাইয়ে খেলি। এখানকার সংস্কৃতি, এখানকার সতীর্থ সকলকেই আমি ভালোবাসি। অনিরুদ্ধ শ্রীকান্ত, সুব্রহ্মণ্যম বদ্রীনাথ, লক্ষ্মীপতি বালাজি সকলের সঙ্গেই আমি খেলেছি। তাঁদের কাছ থেকে অনেক ভালো কিছু শেখা যায়। চেন্নাই সুপার কিংসের প্রশাসনে যাঁরা রয়েছেন তাঁরাও খুব ভালো। আমি এখানকার সভ্যতা-সংস্কৃতি ভালোবাসি। আমি চেন্নাই সুপার কিংসের একজন হতে পেরে গর্বিত, আশা করি আরও অনেক ম্যাচ খেলতে পারব।

কিন্তু রায়নার এভাবে নিজেকে ব্রাহ্মণ বলে জাহির করা মেনে নিতে পারেননি নেটাগরিকরা। সোশ্যাল মিডিয়াতেও আছড়ে পড়েছে সমালোচনার ঝড়। কেউ লিখেছেন রায়নার ওই শব্দ ব্যবহার করা উচিত হয়নি। তাঁর নিজের মন্তব্যের জন্য লজ্জিত হওয়া উচিত। এতদিন চেন্নাই সুপার কিংসে থেকেও এখানকার সংস্কৃতির সঙ্গে একেবারেই একাত্ম হতে পারেননি রায়না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+