Champions Trophy: তরুণ প্রজন্মের অনুপ্রেরণা, মাইলস্টোন ম্যাচে বিরাট কোহলিকে শুভেচ্ছা শামি-কুলদীপদের
ভারতের সপ্তম তথা বিশ্বের ২২তম ক্রিকেটার হিসেবে ৩০০তম ওডিআই খেলতে চলেছেন বিরাট কোহলি। আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে খেলতে নামার সঙ্গে সঙ্গেই নয়া মাইলস্টোন স্পর্শ করবেন কিং কোহলি। বিরাটের মাইলস্টোন ম্যাচ উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন ভারতীয় দলে তাঁর সতীর্থরা।
ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি বিশেষ ভিডিও পোস্ট করা হয়েছে। এই ভিডিওতে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা বিরাট কোহলিকে মাইলস্টোন ম্যাচের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। কুলদীপ যাদব থেকে মহম্মদ শামি প্রত্যেকেই প্রিয় কোহলিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি বলেছেন , ভারতের হয়ে ৩০০তম একদিনের ম্যাচ খেলার জন্য বিরাট কোহলিকে অনেক অনেক অভিনন্দন। এটি একটি দারুন প্রাপ্তি। আপনি দেশের জন্য যা করেছেন তা অভূতপূর্ব। আনরা প্রার্থনা করছি যে আপনি আরও অনেক ম্যাচ খেলুন এবং ভারতকে আরও বেশি ম্যাচে জেতাতে থাকুন। আপনাকে অনেক শুভেচ্ছা বিরাট কোহলি।
ভারতীয় দলের আরও এক ক্রিকেটার শ্রেয়াস আইয়ার বলেছেন - ৩০০তম ওডিআই খেলার জন্য বিরাট কোহলি ভাই আপনাকে অনেক অভিনন্দন। এটিব দারুন একটি কৃতিত্ব। বিরাট ভাই ভারতের হয়ে আরও অনেক ম্যাচ খেলবেন এবং আমাদের অনুপ্রাণিত করবেনব। আপনি তরুণদের জন্য একজন আইকন। আমি আপনার সঙ্গে আরও অনেক ম্যাচ খেলার অপেক্ষায় আছি। পাশাপাশি অর্শদীপ সিং সহ অন্য সতীর্থরাও কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন।
শুধু ভারতীয় দলের ক্রিকেটারাই নন, একইসঙ্গে কেন উইলিয়ামসন থেকে রশিদ খান, রাবাদার মতো প্রতিপক্ষ দলের ক্রিকেটাররাও কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন. ৩০০তম একদিনের ম্যাচে একাধিক রেকর্ড সৃষ্টি করার সুযোগ রয়েছে কোহলির সামনে। দুবাইয়ের স্টেডিয়ামে এই ম্যাচে উপস্থিত থাকবেন বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা ও দাদা বিকাশ।












Click it and Unblock the Notifications