CT 2025, IND vs BAN: রোহিতের সামনে বহু রেকর্ডের হাতছানি, ধোনি-বিরাটদের কীর্তি স্পর্শের সম্ভাবনাও উজ্জ্বল

CT 2025, IND vs BAN: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ দুবাইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মার সামনে পাঁচটি বড় নজিরের হাতছানি।

ব্যক্তিগত তো বটেই ভারত অধিনায়ক হিসেবেও তিনি নজির গড়তে পারেন। এই প্রতিবেদনে সেই বিষয়েই আলোকপাত করা হচ্ছে।

CT 2025 IND vs BAN

রোহিতের ওডিআই অভিষেক হয়েছিল ২০০৭ সালে। ২৬৮টি ম্যাচ খেলে তিনি ১০৯৮৮ রান করেছেন। আর ১২ রান করলেই ওডিআইয়ে রোহিত ১১ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন। বিশ্বের দশম ও ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে এই কীর্তি গড়বেন তিনি।

ভারতীয়দের মধ্যে ১১ হাজারের বেশি ওডিআই রান রয়েছে সচিন তেন্ডুলকর (১৮,৪২৬), বিরাট কোহলি (১৩,৯৬৩) ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের (১১,৩৬৩)। রোহিত ওডিআইয়ে আজ খেলবেন ২৬১তম ইনিংস। ফলে কম ইনিংস খেলে ১১ হাজার ওডিআই রান করার নিরিখে শীর্ষে থাকা বিরাট কোহলির (২২২) পরই জায়গা করে নেবেন রোহিত।

সচিনের লেগেছিল ২৭৬টি ইনিংস, রিকি পন্টিংয়ের ২৮৬টি, সৌরভ গঙ্গোপাধ্যায়ের ২৮৮টি ও জ্যাক কালিসের ২৯৩টি ইনিংস। রোহিত যদি আজ বাংলাদেশের বিরুদ্ধে শতরান হাঁকান তাহলেও বড় মাইলস্টোন তাঁর অপেক্ষায় রয়েছে।

রোহিত ২০১৫ সালে ৫০ ওভারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ও ২০১৯ সালে লিগ পর্বের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে যথাক্রমে ১২৬ বলে ১৩৭ ও ৯২ বলে ১০২ করেছিলেন। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে করেন ১২৯ বলে অপরাজিত ১২৩। ফলে বিশ্বকাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশের বিরুদ্ধে দুটি ওডিআই শতরান হবে রোহিতের।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ওডিআইয়ে সর্বাধিক ৪২৪ রান রয়েছে স্কটল্যান্ডের রিচার্ড বেরিংটনের। ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান এখানে করেছেন শিখর ধাওয়ান (৩৪২)। রোহিতের রয়েছে ৩১৭ রান। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই এই স্টেডিয়ামে সর্বাধিক রানের রেকর্ড দখলে নিতে পারেন হিটম্যান। আজই হয়ে যাবে রোহিত ১০৮ করলে।

যদি রোহিত এদিন শতরান পান তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ বা তার বেশি শতরান করা ব্যাটারদের তালিকায় নাম লেখাবেন। তৃতীয় ভারতীয় ও বিশ্বের দশম ব্যাটার হিসেবে। সচিন তেন্ডুলকরের রয়েছে ১০০টি শতরান। বিরাট কোহলি ৮১, রিকি পন্টিং ৭১, কুমার সঙ্গকারা ৬৩ জ্যাক কালিস ৬২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে।

আন্তর্জাতিক ক্রিকেটে হাসিম আমলা ৫৫টি, মাহেলা জয়বর্ধনে ৫৪টি, ব্রায়ান লারা ৫৩টি, জো রুট ৫২টি শতরান পেয়েছেন। রোহিত দাঁড়িয়ে ৪৯-এ। রোহিতের নেতৃত্বে ভারত ১৩৭টি ম্যাচে ৯৯টিতে জিতেছে সব ফরম্যাট মিলিয়ে। আজ জিতলে ভারত অধিনায়ক হিসেবে শততম জয়ের সাক্ষী থাকবেন রোহিত। এর আগে, এই কীর্তি রয়েছে মহম্মদ আজহারউদ্দিন, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+