Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলেই, ২০২৭ অবধি ভারতে আসবে না পাকিস্তানও
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ হতে পারে যে কোনও সময়েই। হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আজ বিবৃতি দিয়ে জানাল আইসিসি। কয়েক দিনের মধ্যেই সূচি ঘোষিত হবে।
তবে ভারত একক বা যৌথভাবে ২০২৭ অবধি যে আইসিসি ইভেন্টগুলি আয়োজন করবে সেগুলির ক্ষেত্রেই মানা হবে হাইব্রিড মডেল। অর্থাৎ ২০২৭ অবধি ভারতে আসবে না পাকিস্তান ক্রিকেট দলও।

ফলে ফেব্রুয়ারি-মার্চে ৮ দলকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি যে শুরু হতে চলেছে, তাতে ভারত নিরপেক্ষ দেশেই খেলবে ভারত। সংযুক্ত আরব আমিরশাহী, শ্রীলঙ্কার নাম শোনা গেলেও ভারতের ম্যাচগুলি এবং সেমিফাইনালে উঠলে একটি সেমিফাইনাল ও প্রয়োজনে ফাইনাল হতে পারে দুবাইয়ে।
২০২৪ থেকে ২০২৭ অবধি আইসিসি ইভেন্টের যে চক্র বা সাইকেল চলছে, তাতে ভারত ও পাকিস্তান যখন আইসিসি ইভেন্ট আয়োজন করবে তা হাইব্রিড মডেলেই করার সমঝোতাসূত্রটি বেরিয়ে এসেছে। যার অনুমোদন দিয়েছে আইসিসি বোর্ড।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ যেমন পাকিস্তান, তেমনই আগামী বছর মহিলাদের ওডিআই বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে রয়েছে বিসিসিআই। ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে।
২০২৮ সালে আইসিসির প্রথম ইভেন্টটি মহিলাদের টি২০ বিশ্বকাপ। সেটি আয়োজনের দায়িত্বে রয়েছে পাকিস্তান। সেটিও হাইব্রিড মডেলে হবে বলেই জানিয়েছে আইসিসি। নিয়ম অনুযায়ী, আয়োজক দেশ হাইব্রিড মডেলে ইভেন্ট আয়োজনের প্রস্তাব দিলে, তা অনুমোদন করে থাকে আইসিসি। ২০২৯ থেকে ২০৩১ সালের মধ্যে মহিলাদের ক্রিকেটের একটি আইসিসি ইভেন্ট হবে অস্ট্রেলিয়ায়।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিদেন অনুযায়ী, ভারত, পাকিস্তান ও এশিয়ার পূর্ণ সদস্য দেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ নিরপেক্ষ কোনও জায়গায় আয়োজন করার প্রস্তাবে আইসিসির আপত্তি নেই বলেও জানা গিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্য়াচগুলি পাকিস্তানে না হওয়া যে আর্থিক ক্ষতি হচ্ছে, তা মেটাতেই এমন ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব দেয় পিসিবি। যদিও পিসিবির তরফে সাংবাদিকদের কাছে এমন প্রস্তাবের কথা সরাসরি স্বীকার করা হয়নি।












Click it and Unblock the Notifications