Champions Trophy 2025: ক্রিকেটারদের পরিবার নিয়ে অবস্থান বদল বিসিসিআইয়ের! রোহিতের পা ভাঙার চেষ্টায় জোরে বোলার

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেটারদের পরিবার নিয়ে অবস্থান বদল বিসিসিআইয়ের। এমনই দাবি করা হলো দৈনিক জাগরণের প্রতিবেদনে।

ভারতীয় দল শনিবার দুবাই পৌঁছে রবি ও সোমবার অনুশীলন সেরেছে। গতকাল অনুশীলন করেছে নৈশালোকে।

Champions Trophy 2025

ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচই খেলবে দুবাইয়ে। এমনকী সেমিফাইনাল ও ফাইনালে উঠলে সেগুলিও। অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর ভারতীয় দলকে কড়া অনুশাসনে বেঁধেছে বিসিসিআই। জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশিকা। তাতে রয়েছে ক্রিকেটারদের সঙ্গে পরিবারকে রাখার বিষয়টিও।

নির্দেশিকা অনুযায়ী, যদি কোনও সফর ৪৫ দিন বা তার বেশি হয় তাহলে কোনও ক্রিকেটার তাঁর পরিবারকে সঙ্গে রাখতে পারবেন সর্বাধিক ১৪ দিন। ভারতীয় দলের কোনও ক্রিকেটারকেই চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন পরিবার নিয়ে দুবাই যাওয়ার অনুমতি প্রথমে দেয়নি বিসিসিআই।

যদিও দৈনিক জাগরণের প্রতিবেদনে উল্লেখ, এই অবস্থান কিছুটা শিথিল করছে বিসিসিআই। বিসিসিআইয়ের সূত্রকে উদ্ধৃত করে প্রতিবেদনে লেখা হয়েছে, ক্রিকেটাররা চাইলে তাঁদের পরিবারকে অন্তত ১টি ম্যাচের জন্য দুবাইয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

যদিও এর আগে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ক্রিকেটারদের স্ত্রী, সন্তান বা পার্টনারদের দুবাইয়ে নিয়ে যাওয়ায় অনুমতি দেওয়া হয়নি। এক সিনিয়র ক্রিকেটার জানতে চাওয়ায় বলা হয়েছিল, বোর্ডের নির্দেশিকাই মেনে চলা হবে সকলের জন্য।

এদিকে, ভারত অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনি পর একাধিক আইসিসি খেতাব জেতার হাতছানি রয়েছে রোহিতের সামনে। ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান পাওয়া রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো খেলতে মুখিয়ে রয়েছেন। সামলাচ্ছেন জোরে বোলারদের।

দুবাইয়ে গতকাল রোহিত প্রশংসা করলেন স্থানীয় বোলার আওয়েইস আহমেদের। ইনস্যুইঙ্গিং ইয়র্কারে রোহিতকে বারবার সমস্যায় ফেলছিলেন এই বোলার। রোহিত অনুশীলনের পর তাঁকে বলেন, দারুণ বোলার। তবে আপনি তো আমার জুতো লক্ষ্য করে বল করছিলেন। পা ভাঙার চেষ্টা করছিলেন ইনস্যুইঙ্গিং ইয়র্কার দিয়ে। খুব ভালো বল করেছেন। আপনারা যেভাবে আমাদের সাহায্য করছেন তা দেখে খুবই ভালো লাগছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+