ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ সামলাতে কটকে সুজনকে পাঠাচ্ছে সিএবি, পুরো সিরিজেই থাকছেন দ্রাবিড়
ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ খেলতে এসে গেল দক্ষিণ আফ্রিকা। ৯ জুন থেকে সিরিজ শুরু দিল্লিতে। কটকে হবে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক। বৃষ্টির মধ্যেও যেভাবে ইডেনে আইপিএল প্লে অফ আয়োজনের যে মুন্সিয়ানা দেখিয়েছে সিএবি, তাতে এবার বাংলার রাজ্য ক্রিকেট পরিচালন সংস্থার সাহায্য-প্রত্যাশী ওডিশা ক্রিকেট অ্যাসোসিয়েশন।

সিএবির সাহায্য প্রত্যাশী ওসিএ
১২ জুন রবিবার কটকের বরাবাটি স্টেডিয়ামে হবে ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক। সেই সময় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই পরিস্থিতিতে ওডিশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে সিএবির সহযোগিতা চাওয়া হয়েছে। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া জানিয়েছেন, আমার সঙ্গে ওসিএ-র সচিব সঞ্জয় বেহেরার কথা হয়েছে। বরাবাটি স্টেডিয়ামের মাঠ ঢাকতে কভার কিনেছে ওসিএ। মাঠকে আসন্ন আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রস্তুত রাখতে ওডিশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে আমাদের সহযোগিতা চাওয়া হয়। আমাদের সঙ্গে ওই ক্রিকেট সংস্থার খুব ভালো সম্পর্ক। আমরা ওসিএকে সবরকম সহযোগিতার জন্য প্রস্তুত।

সুজন যাচ্ছেন কটক
অভিষেক আরও জানিয়েছেন, ওসিএ-র তরফে সিএবির প্রধান কিউরেটর সুজন মুখোপাধ্য়ায়কে কটকে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। ভারত-দক্ষিণ আফ্রিকা টি ২০ আন্তর্জাতিকের আগে সুজন মুখোপাধ্যায়ের মূল্যবান পরামর্শ নিয়ে প্রস্তুত হতে চাইছে ওসিএ। সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় বলেন, বৃষ্টির আশঙ্কা রয়েছে ওই ম্যাচের সময়। ফলে সেই পরিস্থিতি মোকাবিলা করে যাতে সুষ্ঠুভাবে ম্যাচটি আয়োজন করা যায় সেজন্য টেকনিক্যাল বিষয়ে সিএবি বিশেষজ্ঞদের কটকে পাঠাচ্ছে। প্রথমে সিএবির চারজন মাঠকর্মী সেখানে যাবেন, এই কর্মীরা ইডেনের মাঠ কভার দিয়ে ঢাকার ক্ষেত্রে অত্যন্ত পারদর্শী। তাঁরা সেখানে গিয়ে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন। সুজন মুখোপাধ্যায় ম্য়াচের আগেই কটকে পৌঁছে যাবেন এবং মাঠ যথাযথভাবে প্রস্তুত রাখার কাজের তদারকি করবেন।
|
সৌরভের প্রশংসা
উল্লেখ্য, সিএবির প্রাক্তন যুগ্ম সচিব সুজন মুখোপাধ্যায়কে সৌরভ গঙ্গোপাধ্যায় ইডেনের কিউরেটর করার পর থেকে বৈপ্লবিক পরিবর্তন এসেছে ইডেনে। বিভিন্ন রাজ্যের কিউরেটররা সুজন মুখোপাধ্য়ায়ের পরামর্শ নিয়ে থাকেন। বৃষ্টি হলেও আধ ঘণ্টার মধ্যে মাঠ প্রস্তুত তৈরি করার পরিকাঠামো রয়েছে ইডেনে। ২৪ মে দুপুরে কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি হলেও মাঠ কভার দিয়ে ঢাকা রাখার ফলে বৃষ্টি থামতেই কভার সরানো হয়। দেখা যায় কোনও সমস্যাই নেই। এমনকী এলিমিনেটরের দিনও বৃষ্টি থামার পর নির্ধারিত সময়ের চেয়ে ৪০ মিনিট পরেই খেলা শুরু করে দেওয়া হয়। দুটি প্লে অফেই তুল্যমূ্ল্য লড়াই হয়। এরপর বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় টুইটে লেখেন, ইডেনই দেশের সেরা মাঠ। ২ দিনে ৮০০ রান উঠেছে। প্রতিটি ম্যাচেই ফলাফল নির্ধারিত হয়েছে শেষ ওভারে। আউটফিল্ড কার্পেটের মতো। দুপুরের পর বৃষ্টি হলেও নির্ধারিত সময়ে খেলা শুরু হয়, দারুণ পিচ। চোখধাঁধানো স্টেডিয়ামে প্রতিটি দর্শকাসন ভর্তি, প্লে অফ হওয়ার ভালো জায়গা এর থেকে আর হতে পারে না।

দ্রাবিড়ই কোচ
এরই মধ্যে সমস্ত জল্পনার অবসান। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ভারতীয় টেস্ট দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ চলাকালীন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে। তবে হেড কোচ রাহুল দ্রাবিড় দলের সঙ্গে যোগ দেবেন ইংল্য়ান্ডে প্রস্তুতি ম্য়াচের আগে। দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনিই কোচের দায়িত্ব সামলাবেন। দ্রাবিড় ইংল্যান্ডে থাকাকালীন আয়ারল্যান্ডে ভারতের কোচের দায়িত্ব সামলাবেন বর্তমানে এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications