আইপিএলের এক মরশুমে সর্বাধিক উইকেট নেওয়া বোলারদের ক্রম তালিকা

আইপিএলের এক মরশুমে সর্বাধিক উইকেট নেওয়া বোলারদের ক্রম তালিকা

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএল। বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ক্রিকেট লিগ শুরুর অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। আরবে আইপিএলের প্রস্তুতিও শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। তার মধ্যে দেখে নেওয়া যাক টুর্নামেন্টের এক মরশুমে সর্বাধিক উইকেট নেওয়া ক্রিকেটারদের তালিকা।

ডোয়েন ব্র্যাভো

ডোয়েন ব্র্যাভো

২০১৩ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে ১৮টি ম্যাচ খেলে ৩২টি উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ডোয়েন ব্র্যাভো। তিনি টুর্নামেন্টের ইতিহাসে এক মরশুমে সর্বাধিক উইকেট নেওয়া বোলার।

লাসিথ মালিঙ্গা

লাসিথ মালিঙ্গা

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। ২০১১ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৬ ম্যাচ খেলে ২৮টি উইকেট নিয়েছিলেন মালিঙ্গা।

তৃতীয় স্থানে তিন

তৃতীয় স্থানে তিন

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। ২০১৭ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ১৪টি ম্যাচ খেলে ২৬টি উইকেট নিয়েছিলেন। ২০১৫ ও ২০১৯ সালের আইপিএলে ১৭টি করে ম্যাচ খেলে সম সংখ্যক উইকেট নিয়েছিলেন যথাক্রম চেন্নাই সুপার কিংসের ডোয়েন ব্র্যাভো ও ইমরান তাহির।

মর্নে মর্কেল

মর্নে মর্কেল

দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মর্নে মর্কেল দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতে ২০১২ সালের আইপিএলে ১৬টি ম্যাচ খেলে সর্বাধিক ২৫টি উইকেট নিয়েছিলেন। টুর্নামেন্টের ইতিহাসে এক মরশুমে সর্বাধিক উইকেট নেওয়া বোলারদের তালিকায় তিনি চতুর্থ স্থানে অবস্থান করছেন।

নারিন ও টাই

নারিন ও টাই

২০১২ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ১৫টি ম্যাচ খেলে ২৪টি উইকেট নিয়েছিলেন সুনীল নারিন। ২০১৮ সালের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে ১৪টি ম্যাচ খেলে সম সংখ্যক উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার অ্যান্ড্রু টাই। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন দু-জনেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+