মহিলা ক্রিকেটে আজব ম্যাচ! চার বলেই একদিনের ম্যাচ জয় মুম্বইয়ের
মহিলাদের ক্রিকেটে আজ এক আজব ম্যাচের সাক্ষী থাকল ইন্দোরের হোলকার স্টেডিয়াম। ৫০ ওভারের ম্যাচের ফয়সালা হতে লাগল ১৮.২ ওভার। চার বলেই কোনও উইকেট না হারিয়ে নাগাল্যান্ডকে দুরমুষ করল মুম্বই।

বিসিসিআইয়ের মহিলা ক্রিকেটে সিনিয়র ওয়ান ডে ট্রফির লিগ পর্যায়ের ম্যাচে এদিন টস জিতে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে মাত্র ১৭ রানে গুটিয়ে যায় নাগাল্যান্ড। অধিনায়ক সেন্তিলেমলা-সহ প্রথম চারজন এবং দশ ও এগারো নম্বর ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। তিনজন করেন এক রান। সর্বাধিক নয় রান করেন সারিবা। অতিরিক্ত হিসেবে আসে তিন রান। দুই রানে আউট হন কেখরিয়েনুও। শূন্য রানেই প্রথম তিন উইকেট পড়ে গিয়েছিল নাগাল্যান্ডের। ৯.৫ ওভারে ২ রানের মাথায় চতুর্থ উইকেট পড়ে। মুম্বইয়ের অধিনায়ক সায়ালি সাতঘড়ে আট ওভার চার বল হাত ঘুরিয়ে চারটি মেডেন-সহ পাঁচ রানের বিনিময়ে সাতটি উইকেট দখল করেন। দক্ষিণী ৪ ওভারে ১২ রান দিয়ে ২টি এহবং এস ঠাকোর ৫ ওভারে ৫টিই মেডেন দিয়ে একটি উইকেট পান।
জবাবে খেলতে নেমে চার বলেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে। এশা ওজা ১৩ ও ব্রুশালী ভগত এক বলে ছয় মেরে অপরাজিত থাকেন। এই জয়ের সুবাদে চার পয়েন্ট পেল মুম্বই।












Click it and Unblock the Notifications