IPL 2021: জন্মদিনে বিরাট জয় ঋষভ পন্থের! চেন্নাই সুপার কিংসকে সরিয়ে শীর্ষে দিল্লি ক্যাপিটালস
এবারের জন্মদিনটা স্মরণীয় হয়ে রইল ঋষভ পন্থের। দুবাইয়ে গুরু মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করল দিল্লি ক্যাপিটালস। কৃষ্ণাপ্পা গৌতম ক্যাচ মিস করায় তার পূর্ণ সদ্ব্যবহার করে দিল্লিকে জেতালেন শিমরন হেটমায়ার। ২টি চার ও একটি ছয়ের সাহায্যে ১৮ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন তিনি। ২ বল বাকি থাকতেই চার মেরে দিল্লির জয় নিশ্চিত করেন কাগিসো রাবাডা।

Nail-biting finish! 👌 👌@DelhiCapitals hold their nerve & beat #CSK by 3⃣ wickets in a last-over thriller. 👍 👍 #VIVOIPL #DCvCSK
— IndianPremierLeague (@IPL) October 4, 2021
Scorecard 👉 https://t.co/zT4bLrDCcl pic.twitter.com/ZJ4mPDaIAh
আজকের এই জয়ের ফলে দিল্লি ক্যাপিটালসের পয়েন্ট দাঁড়াল ১৩ ম্যাচে ২০। চেন্নাই সুপার কিংসের ১৩ ম্যাচে ১৮। ধোনিরা যদি শেষ ম্যাচে হেরে যান এবং বিরাট কোহলির আরসিবি যদি দুটি ম্যাচেই জয়লাভ করে তাহলেই তিনে নেমে যেতে হবে চেন্নাই সুপার কিংসকে। কিন্তু সিএসকে যদি শেষ ম্যাচ জিতে যায় তাহলে দিল্লি আর চেন্নাই-ই খেলবে প্রথম কোয়ালিফায়ার। নেট রান রেটে এখনও দিল্লির চেয়ে এগিয়ে রয়েছে সিএসকে। আরসিবি-র পক্ষে নেট রান রেটে বাজিমাত করা কার্যত অসম্ভব। দিল্লিকে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখতে হলে শেষ ম্যাচেও জিততে হবে। চেন্নাই সুপার কিংসের শেষ ম্যাচ বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। দিল্লি ক্যাপিটালসের শেষ ম্যাচ শুক্রবার আরসিবি-র বিরুদ্ধে। আরসিবি অবশ্য বুধবার সানরাইজার্সের বিরুদ্ধে খেলবে। চেন্নাই যদি শেষ ম্যাচ জেতে এবং আরসিবিও শেষ দুটি ম্যাচ জেতে তাহলেও আরসিবিকে তৃতীয় স্থানেই থাকতে হবে। ফলে রবিবার দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের মধ্যে প্রথম কোয়ালিফায়ার হওয়ার সম্ভানা এখনও উজ্জ্বল।

জয়ের জন্য ১৩৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ২.৩ ওভারে ২৪ রানের মাথায় দিল্লি ক্যাপিটালসের ওপেনিং জুটি ভাঙেন দীপক চাহার। পৃথ্বী শ ১২ বলে ১৮ রানে আউট হন। কিন্তু পরের ওভারে বল করতে এসে ম্যাচের পঞ্চম ওভারে ২১ রান খরচ করে বসেন চাহার। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে শ্রেয়স আইয়ার ২ রান করে জশ হ্যাজলউডের শিকার হন। নবম ওভারের পঞ্চম বলে রবীন্দ্র জাদেজার বলে আউট হন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ। তিনি করেন ১২ বলে ১৫। অভিষেক ম্যাচে ২০ বলে ১৮-র বেশি করতে পারেননি রিপল প্যাটেল। রবিচন্দ্রন অশ্বিন করেন ২। ১৫ ওভারের শেষ বলে দলের ৯৯ রানের মাথায় আউট হন শিখর ধাওয়ান। তিনটি চার ও দুটি ছয়ের সাহায্যে শিখর করেন ৩৫ বলে ৩৯। যদিও এরপর অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে দিল্লি ক্যাপিটালসকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন শিমরন হেটমায়ার। ১৭.৩ ওভারে ব্র্যাভোর বলে হেটমায়ারের ক্যাচ ফেলেছিলেন পরিবর্ত হিসেবে নামা কৃষ্ণাপ্পা গৌতম। ক্যাচ মিসের ফলে বল বাউন্ডারিও পেরিয়ে যায়। এই ক্যাচ মিস ও চার রানটাই টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াল পয়েন্ট তালিকার প্রথম দুই স্থানে দুই দলের অবস্থান বদলের ক্ষেত্রে।
Two low-scoring thrillers in a row ✅
— Delhi Capitals (@DelhiCapitals) October 4, 2021
DC stars hold their nerves on both occasions ✅
Doubles over MI and CSK ✅
Another roaring win to be proud of 💙#YehHaiNayiDilli #IPL2021 #DCvCSK pic.twitter.com/EtU8rOAh2g
২০২০ সালের পর চলতি আইপিএলেও লিগের দুটি সাক্ষাতেই চেন্নাই হারল দিল্লির কাছে। ২০১৯ সালের পর থেকে আজ সিএসকে দিল্লিকে হারাতে পারেনি। সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মনে করেন, ১৫০-র আশেপাশে থাকতে পারলে ম্যাচ জেতা সম্ভব হত।
This team has all our💛#DCvCSK #WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/OEBAJLi5gA
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) October 4, 2021
বোলারদের প্রশংসা করলেও পাওয়ারপ্লেতে রান খরচে আরও নিয়ন্ত্রণ প্রত্যাশা করছেন ক্যাপ্টেন কুল। হেটমায়ার বলেন, ভেবেছিলাম আউট হয়ে যাব। কিন্তু গৌতম ক্যাচ মিস করেন। আর শেষ ওভারে ব্র্যাভোকে নিয়ে চিন্তায় ছিলাম না, সিপিএলে একসঙ্গে অনুশীলনের অভিজ্ঞতা থাকায়। আইপিএলের প্রথম দুই স্থানের মধ্যে থেকেই প্লে অফে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যাওয়াকে জন্মদিনের ভালো উপহার বলেই মনে করছেন পন্থ।












Click it and Unblock the Notifications