বিয়ের সানাই বাজছে নভেম্বরেই, এবার ছাদনাতলায় ভারতের স্পিডস্টার ভুবি
দিন কয়েক আগেই নিজের 'বেটার হাফ'-র সঙ্গে জগতের পরিচয় করিয়ে দিয়েছিলেন ভুবনেশ্বর কুমার।
Cricket
oi-Debalina
By Debalina Dutta
সময়টা দারুণ যাচ্ছে ভুবনেশ্বর কুমারের। পেশাদার জীবনে পারফরম্যান্সে দলকে জয় এনে দিচ্ছেন। দলের সবাই প্রশংসায় পঞ্চমুখ। অন্যদিকে ব্যক্তিগত জীবনেও সেকেন্ড ইনিংসে ঢুকে যাওয়ার পথে তিনি।
ছবি সৌজন্যে : ইনস্টাগ্রাম
মাস কয়েক আগে জগতের সামনে নিজের লাইফ পার্টনারকে নিয়ে এসেছিলেন ভুবনেশ্বর কুমার। নুপূর নাগর কে নিজের বেটার হাফ বলে জানিয়েছিলেন। নিজেদের একটি রোমান্টিক ডিনারের ছবি পোস্ট করে প্রথমে রহস্য তৈরি করেছিলেন ভুবি। প্রথমবারে শুধু নিজের ছবির অংশটা পোস্ট করেছিলেন তিনি। পরে নুপুর নাগারকে ছবির 'বেটার হাফ ' বলে জগতের কাছে তুলে ধরেন।
তারপরই নিজেদের বাগদানের কথাও সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছিলেন ভুবি। তখনই নুপূর নাগরের পরিবার জানিয়েছিল যখন ভারতের টাইট শিডিউলের মধ্যে একটা ফাঁকা সময় পাওয়া যাবে , তখনই বিয়ে সারা হবে।
অবশেষে জানা গেল সেই সময় আর বেশি দেরি নেই। এবার নভেম্বরের ২৩ তারিখ মীরাটে ঘরোয়া অনুষ্ঠানে বিয়েটাও সেরে নেবেন ভারতীয় এই স্পিড স্টার। ২৬ নভেম্বর বুলন্দশারে থাকবে একটি ডিনার পার্টি এবং ৩০ তারিখ দিল্লিতে থাকবে আরেকটি ডিনার পার্টি। ভুবনেশ্বর কুমারের বাবা কিরণ পাল সিং জানিয়েছেন, 'মীরটে বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র পরিবার ও বন্ধুবান্ধবরা হাজির থাকবেন। দশ দিনের মধ্যে এই পুরো বিয়ের পর্ব সারা হবে। ' ৩০ তারিখে দিল্লির অনুষ্ঠানে বিরাট সহ ভারতীয় দলে ভুবির সতীর্থরা হাজির হবেন।